রাখাইন নৃগোষ্ঠীর আর্থসামাজিক পরিবর্তন : একটি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ

Authors

  • সাহেদ মন্তাজ Author

DOI:

https://doi.org/10.66329/BAP.v68i2.11

Abstract

বাংলাদেশে প্রধান জনগোষ্ঠী বাঙালি ছাড়াও বহুসংখ্যক ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস।' যদিও এ- সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বাঙালি সমাজের সঙ্গে শত শত বছর ধরে মিলেমিশে পাহাড়, অরণ্য ও সমতল ভূমিতে বসবাস করে আসছে, তথাপি তাদের রয়েছে স্বতন্ত্র জীবনধারা বাংলাদেশে বসবাসকারী নৃগোষ্ঠীর মধ্যে বার্মার আরাকান অঞ্চল থেকে আগত জনগোষ্ঠী অন্যতম। আরাকানের এই বৌদ্ধ ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মধ্যে যারা পটুয়াখালী ও কক্সবাজার জেলায় সমতলে বসবাস করে তারা রাখাইন এবং বরগুনা ও পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় পার্বত্য-অরণ্যে যারা বসবাস করে তারা মারমা নামে পরিচিত। এদের ভাষা, সংস্কৃতি ও ইতিহাস প্রায় একই রকম। এরা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। অতীতে বাঙালিদের কাছে এরা সকলে সাধারণত ‘মগ’ নামে পরিচিত ছিল। মগধের অধিবাসী অর্থে দেশ-বিদেশের বিভিন্ন লেখক, গবেষক ও ঐতিহাসিকের বিবরণীতে তাদের সাধারণভাবে মগ নামে অভিহিত করা হয়েছে। মোগল ও ব্রিটিশ শাসকগণও তাদের মগ নামে অভিহিত করেন।

Downloads

Published

2024-06-30

How to Cite

রাখাইন নৃগোষ্ঠীর আর্থসামাজিক পরিবর্তন : একটি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ. (2024). বাংলা একাডেমি পত্রিকা, 68(2), ১৬৯-১৯২. https://doi.org/10.66329/BAP.v68i2.11