বাংলায় ইলাস্ট্রেশন বা ব্যাখ্যাকর শোভাবর্ধনচিত্র ওপ্রচ্ছদশিল্পের ক্রমবিকাশ : উন্মেষ পর্ব

Authors

  • সৈয়দ আবদুল ওয়াজেদ Author

DOI:

https://doi.org/10.66329/BAP.v68i2.14

Abstract

ভারতের পশ্চিমবঙ্গে অষ্টাদশ শতাব্দীর শেষলগ্নে ইউরোপীয় বা ব্রিটিশদের উদ্যোগে মুদ্রণযন্ত্র স্থাপনের সুবাদে একদিকে যেমনি হাতে লেখা গ্রন্থ ও তাতে সরাসরি আঁকা ইলাস্ট্রেশন যুগের অবসানের বার্তা ঘোষিত হয়, অন্যদিকে গ্রন্থ ও পত্রপত্রিকা মুদ্রণের পাশাপাশি কাঠ ও ধাতবপাতে খোদাই পদ্ধতির চিত্র দিয়ে ইলাস্ট্রেশন ও অলংকরণের যুগ সমাগত হয়। এক্ষেত্রে অবিভক্ত বাংলার মুদ্রণ ও ইলাস্ট্রেশন ইউরোপীয় অভিজ্ঞতার কাছে শিক্ষা ও অনুশীলন করে নিঃসন্দেহে। প্রথমত বাংলা বিচল অক্ষর তৈরি, তারও অনেক পরে অপ্রাতিষ্ঠানিক শিল্পীরা মুদ্রণনির্ভর ইলাস্ট্রেশন ও অলংকরণে অগ্রসর হন। বাঙালি ইলাস্ট্রেটররা, এমনকি মুদ্রকরাও এক্ষেত্রে প্রাথমিক দীক্ষা গ্রহণ করেন ইউরোপীয়দের কাছেই। এটা মুদ্রণশিল্প-নির্ভর বাংলা প্রকাশনার ইলাস্ট্রেশন ও অলংকরণের আদিপর্বের কথা। তবে বাঙালির প্রকাশনা ও ইলাস্ট্রেশনের জন্য উনিশ শতকের সূচনালগ্নের আরো কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে।

Downloads

Published

2024-06-30

How to Cite

বাংলায় ইলাস্ট্রেশন বা ব্যাখ্যাকর শোভাবর্ধনচিত্র ওপ্রচ্ছদশিল্পের ক্রমবিকাশ : উন্মেষ পর্ব. (2024). বাংলা একাডেমি পত্রিকা, 68(2), ২২৯-২৪৯. https://doi.org/10.66329/BAP.v68i2.14