ভাষাতাত্ত্বিক গবেষণায় অগ্রগামী অভিজ্ঞান

Authors

  • আহ্‌মেদ মোর্শেদ তাহেরী Author

DOI:

https://doi.org/10.66329/BAP.v68i2.15

Abstract

বাংলাদেশের বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ ও গবেষক মনিরুজ্জামান (১৯৪০-২০২৪)। তিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক। লেখক হিসেবে তাঁর আত্মপ্রকাশ ১৯৫৪ সালে, কবিতার মাধ্যমে। গবেষণাভিত্তিক রচনাসহ অন্যান্য বিষয়ে অধ্যাপক মনিরুজ্জামানের বাংলা ও ইংরেজি ভাষায় রচিত রয়েছে ত্রিশেরও অধিক গ্রন্থ। তাঁর আগ্রহের কেন্দ্রবিন্দু তুলনামূলক ভাষাতত্ত্ব। তাঁর কাজের ধারা বরাবরই বিজ্ঞানভিত্তিক গবেষণা। এরূপ ভাষাতাত্ত্বিক গবেষণায় তিনি জ্ঞানের অতল গভীরে অবগাহন করেন—তুলে আনার প্রয়াস পান দেশের ভাষার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি। আর তাঁর প্রচেষ্টা থাকে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের ঐতিহাসিক মর্যাদা ও অবস্থান নির্ণয়ের।

Downloads

Published

2024-06-30

How to Cite

ভাষাতাত্ত্বিক গবেষণায় অগ্রগামী অভিজ্ঞান. (2024). বাংলা একাডেমি পত্রিকা, 68(2), ২৫০-২৭২. https://doi.org/10.66329/BAP.v68i2.15