রোকেয়ার চিন্তাধারায় নারীর ক্ষমতায়ন

Authors

  • মাহফুজা হিলালী Author

DOI:

https://doi.org/10.66329/BAP.v68i2.2

Abstract

অবরোধের অন্তরালে নারী যখন ব্যক্তিসত্তাহীনভাবে জীবনযাপন করছিল, তখন রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২) উচ্চারণ করেছিলেন একদিন ভারতের নারীরা “ভাইসরয়’ হবে। তিনি নারীশিক্ষা আন্দোলন, সমাজ-সংস্কার আন্দোলন, কঠোর পর্দাপ্রথার বিলোপ, ধর্মের কুসংস্কার বিলোপ, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা অর্থাৎ নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে গল্প, কবিতা, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বিভিন্ন সময় ভাষণেও এ বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। তিনি স্কুল প্রতিষ্ঠা করেছেন, বাড়ি বাড়ি গিয়ে ছাত্রী সংগ্রহ করেছেন, সভাসমিতিতে মেয়েদের দুঃখ-দুর্দশার কথা বলেছেন। একের পর এক বই লিখে সমাজের ঐতিহ্যিক মনোভাব পরিবর্তনের চেষ্টা করেছেন। প্রশ্ন হলো, তিনি নানামুখী কাজের মাধ্যমে কোথায় গিয়ে পৌঁছাতে চেয়েছিলেন, তাঁর বহুবিধ চিন্তার মধ্যে কোন চিন্তা প্রাধান্য পেয়েছিল, সে সময়ের প্রগতিশীল নারীদের সাথে তাঁর চিন্তার সাদৃশ্য-বৈসাদৃশ্য কতটুকু। এবং তিনি যে স্বপ্ন দেখেছিলেন, তা কতটা বাস্তবায়িত হয়েছে, রোকেয়ার সাহিত্য আলোচনা করে এ সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো বক্ষ্যমাণ প্রবন্ধের উদ্দেশ্য। 

Downloads

Published

2024-06-30

How to Cite

রোকেয়ার চিন্তাধারায় নারীর ক্ষমতায়ন. (2024). বাংলা একাডেমি পত্রিকা, 68(2), ১৭-৩০. https://doi.org/10.66329/BAP.v68i2.2