'মুল্লুকে চলো’ : বাংলার প্রথম চা-শ্রমিক আন্দোলন

Authors

  • মুহাম্মদ ফরিদ হাসান Author

DOI:

https://doi.org/10.66329/bap.v66i3.231

Keywords:

চা-শ্রমিক , মুল্লুকে চলো, ঔপনিবেশিক শোষণ, শ্রমিক ধর্মঘট, শ্রম-ইতিহাস

Abstract

উনিশ শতক থেকে আসামের চা-বাগানগুলোতে ঔপনিবেশিক শোষণ এবং অমানবিক কর্মপরিবেশের বিরুদ্ধে অসন্তোষ ক্রমশ দানা বাঁধে। এর ধারাবাহিকতায় ১৯২১ সালের মে মাসে হাজার হাজার চা-শ্রমিক বাগানের দাসত্বের জীবন পরিত্যাগ করে নিজভূমিতে ফিরে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ইতিহাসে এ ঘটনা ‘মুল্লুকে চলো’ আন্দোলন নামে পরিচিত। ব্রিটিশ চা-বাগানমালিক ও ঔপনিবেশিক প্রশাসনের বাধার মুখে শ্রমিকদের এই যাত্রা চাঁদপুরে নৃশংস দমন-পীড়নের শিকার হয়। এ ঘটনার প্রতিবাদে আসাম-বেঙ্গল রেলওয়ে ও স্টিমার শ্রমিকদের ধর্মঘট আন্দোলনকে সর্বভারতীয় রাজনৈতিক তাৎপর্য প্রদান করে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশসহ জাতীয়তাবাদী নেতাদের ভূমিকা শ্রমিকদের সংগ্রামকে বৃহত্তর আন্দোলনে রূপ দেয়।

এই গবেষণা প্রবন্ধের উদ্দেশ্য হলো মুল্লুকে চলো আন্দোলনের ঐতিহাসিক পটভূমি, শ্রমিকদের দেশত্যাগের কারণ, চাঁদপুরের ঘটনাপ্রবাহ এবং আন্দোলনের রাজনৈতিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ করা। গবেষণায় গুণগত পদ্ধতি অনুসরণ করে তৎকালীন সংবাদপত্র, প্রাসঙ্গিক গ্রন্থ, গবেষণা-প্রবন্ধ এবং প্রাপ্ত ঐতিহাসিক দলিলের পাঠবিশ্লেষণ ও পর্যালোচনা করা হয়েছে। প্রবন্ধটি বাংলার শ্রম-ইতিহাসে চা-শ্রমিকদের আত্মমর্যাদা, প্রতিরোধ ও সংহতির তাৎপর্য অনুধাবনে অবদান রাখবে।

Cover

Downloads

Published

2023-05-11

How to Cite

’মুল্লুকে চলো’ : বাংলার প্রথম চা-শ্রমিক আন্দোলন. (2023). বাংলা একাডেমি পত্রিকা, 66(3), ৬৭-৭৬. https://doi.org/10.66329/bap.v66i3.231