এম আবদুর রহমান : জীবন ও ইতিহাস-সাধনা
DOI:
https://doi.org/10.66329/BAP.v68i2.4Abstract
এম আবদুর রহমানের (১৯০৯-১৯৯২) প্রধান পরিচয় ইতিহাস-সাধক হিসেবে। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ-বিরোধী আন্দোলনে মুসলমানদের অবদান তুলে ধরার জন্য তিনি আজীবন ব্যাপৃত ছিলেন। তিনি ইতিহাসচর্চার সম্প্রসারিত রূপ হিসেবে জীবনীগ্রন্থ রচনা করেছেন, বুদ্ধিবৃত্তিক চর্চার ইতিহাস লিখেছেন, সুফিসাধকদের জীবনী রচনা করেছেন। এসব কিছুর মধ্যে তাঁর ইতিহাস-সাধনাই মুখ্য হয়ে ওঠেছে। সাহিত্যের মধ্যদিয়ে তিনি সামাজিক ইতিহাসকে তুলে ধরার প্রয়াস নিয়েছেন। সবশেষে ইতিহাসই হয়ে উঠেছে তাঁর চিন্তার ভরকেন্দ্র। বর্তমান প্রবন্ধে এম আবদুর রহমানের জীবনী পর্যালোচনাপূর্বক তাঁর রচনাকর্মের পরিচয় বিবৃত হয়েছে। তাঁর ইতিহাস-সাধনার স্বরূপ অন্বেষণ বর্তমান প্রবন্ধের উদ্দেশ্য।
Downloads
Published
2024-06-30
Issue
Section
প্রবন্ধ
How to Cite
এম আবদুর রহমান : জীবন ও ইতিহাস-সাধনা. (2024). বাংলা একাডেমি পত্রিকা, 68(2), ৪৬-৬০ . https://doi.org/10.66329/BAP.v68i2.4