আলাওল বিরচিত এবং কালীকিঙ্কর দাস লিপিকৃত 'ছয়ফুলমুলুক-বদিয়ঃজ্জামাল' : পাঠোদ্ধার ও সম্পাদন-পদ্ধতি

Authors

  • সাইমন জাকারিয়া Author

DOI:

https://doi.org/10.66329/BAP.v68i2.6

Abstract

বাঙালি ও আন্তর্জাতিক পরিমণ্ডলের অবাঙালি গবেষকদের বিচারে খ্রিষ্টীয় সপ্তদশ শতকের কবি আলাওল মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ আখ্যান কবি হিসেবে স্বীকৃত। আলাওলের রচিত পদ্মাবতী, সিকান্দরনামা, তোফা, রাগতালনামা ও পদাবলী এবং কাজী দৌলতের সতী-ময়না লোর-চন্দ্রাণীর শেষাংশ হস্তলিখিত পাণ্ডুলিপির সাহায্যে সম্পাদিত গ্রন্থাকারে বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। অন্যদিকে আলাওলের বিখ্যাত দুটি কাব্য ‘ছয়ফুলমুলুক-বদিয়ঃজ্জামাল' এবং ‘সপ্তপয়কর' কাব্যের পাণ্ডুলিপিভিত্তিক পাঠ-সম্পাদনা স্বতন্ত্র গ্রন্থাকারে প্রকাশের কোনো তথ্য জানা যায় না৷ আলাওলের সাহিত্যকীর্তি নিয়ে ইতোমধ্যে বাংলা ও ফরাসি ভাষায় পিএইচডি গবেষণা সম্পাদিত হয়েছে। বাংলাদেশের গবেষক অমৃতলাল বালা “আলাওলের কাব্যে হিন্দু- মুসলিম সংস্কৃতি” শিরোনামে পিএইচডি সম্পন্ন করেছেন ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, তাঁর পিএইচডি-অভিসন্দর্ভ ১৯৯১ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া ফ্রান্সের প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে “আলাওলের কাব্যের অনুবাদ-পদ্ধতি” বিষয়ে ফরাসি ভাষায় পিএইচডি সম্পাদন করেছেন অধ্যাপক থিবো দুবের, ২০১৭ খ্রিষ্টাব্দে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে ইংরেজি ভাষায় তাঁর লিখিত ইন দি সেড অব দি গোল্ডেন প্যালেস : আলাওল অ্যান্ড মিডিল বেঙ্গলি পোয়েটিক্স ইন আরাকান বইটি প্রকাশিত হয়েছে। আলাওল রচিত সাহিত্যকর্মের পাণ্ডুলিপির আবিষ্কার ও আলোচনার পথিকৃৎ আবদুল করিম সাহিত্যবিশারদ। 

Downloads

Published

2024-06-30

How to Cite

আলাওল বিরচিত এবং কালীকিঙ্কর দাস লিপিকৃত ’ছয়ফুলমুলুক-বদিয়ঃজ্জামাল’ : পাঠোদ্ধার ও সম্পাদন-পদ্ধতি. (2024). বাংলা একাডেমি পত্রিকা, 68(2), ৭০-৮২. https://doi.org/10.66329/BAP.v68i2.6