বর্তমান বাংলাদেশে ইসলামবাদের উত্থানকালে বাংলা সুলতানাতে শাহ মুহম্মদ সগীর রচিত ইসলামমুখী নাট্য-পরিবেশনা ইউসুফ-জোলেখা  নিরীক্ষণ

Authors

DOI:

https://doi.org/10.66329/bap.v69i1-4.709

Abstract

২০২৪ খ্রিষ্টাব্দের গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে ইসলামপন্থি শক্তির উত্থান এবং ধর্মভিত্তিক ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদের দ্বন্দ্বের প্রেক্ষাপটে এই প্রবন্ধে শাহ মুহম্মদ সগীরের ইউসুফ-জোলেখা কাব্যের ইসলামমুখী নাট্য-পরিবেশনার বৈশিষ্ট্য ও সমকালীন তাৎপর্য অনুসন্ধান করা হয়েছে। কেন্দ্রীয় প্রশ্ন হলো, বাংলা সুলতানাতের সাংস্কৃতিক আত্তীকরণের অভিজ্ঞতা এবং এই কাব্যের প্রেমচেতনা বর্তমান বাংলাদেশের জাতীয়তা-কল্পনে কী ভূমিকা রাখতে পারে। গবেষণায় কাব্যের নিবিড় পাঠ, ঐতিহাসিক দলিল ও চীনা পর্যটকদের বিবরণ বিশ্লেষণ এবং গীতগোবিন্দম্-এর সঙ্গে তুলনামূলক পাঠের পদ্ধতি অনুসৃত হয়েছে। তাত্ত্বিক ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে ভিক্টর টার্নারের সামাজিক নাট্য, আর্নেস্ট রেনাঁর জাতিচিন্তা, অ্যান্থনি কোহেনের সম্প্রদায়ের প্রতীকী নির্মাণ এবং আন্তোনিও গ্রামশির সম্মতিনির্ভর আধিপত্যের ধারণা। বিশ্লেষণে দেখানো হয়েছে, গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামলের সাংস্কৃতিক পরিসরে কুরআনিক আখ্যান, পারসিক সুফি প্রেমতত্ত্ব ও ভারতীয় লোককাহিনির সমন্বয়ে ইউসুফ-জোলেখা একটি স্বতন্ত্র সাহিত্যিক ও পরিবেশনামূলক রূপ অর্জন করে। কাব্যের রাগ-তালনির্দেশ, গীত-সংলাপ এবং নৃত্য ও বাদ্যযন্ত্রের উল্লেখ থেকে এর সম্ভাব্য নাটগীত পরিবেশনার কাঠামো পুনর্গঠনের চেষ্টা করা হয়েছে। এই পাঠে জাগতিক প্রেম থেকে ঐশ্বরিক প্রেমে উত্তরণ এবং ভিন্ন ধর্মাবলম্বীর সঙ্গে প্রেমের সম্পর্ক সাংস্কৃতিক সহাবস্থানের তাৎপর্য বহন করে। প্রবন্ধের সিদ্ধান্ত হলো, ইউসুফ-জোলেখার আখ্যানকে সম্মিলিত সাংস্কৃতিক উত্তরাধিকার হিসেবে পুনর্বিবেচনা করলে পারস্পরিক সম্মতি, বৈচিত্র্যের স্বীকৃতি ও একত্রে বসবাসের আকাঙ্ক্ষাভিত্তিক জাতীয়তা-কল্পনের একটি ঐতিহাসিক ও নৈতিক অবলম্বন পাওয়া যায়।

Published

2026-12-12

How to Cite

বর্তমান বাংলাদেশে ইসলামবাদের উত্থানকালে বাংলা সুলতানাতে শাহ মুহম্মদ সগীর রচিত ইসলামমুখী নাট্য-পরিবেশনা ইউসুফ-জোলেখা  নিরীক্ষণ. (2026). বাংলা একাডেমি পত্রিকা, 69(1-4), ১৩-৪০. https://doi.org/10.66329/bap.v69i1-4.709