মুক্তিযুদ্ধকালে অরক্ষিত অবস্থায় হারিয়ে যাওয়া বাংলা একাডেমির দুর্লভ পাণ্ডুলিপি: অনুসন্ধান ও আন্তর্জাতিক প্রেক্ষাপট

Authors

DOI:

https://doi.org/10.66329/bap.v69i1-4.710

Abstract

বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে সংঘটিত সাংস্কৃতিক ক্ষয়ক্ষতির ইতিহাসে পাণ্ডুলিপি ও দলিলভিত্তিক ঐতিহ্যের বিলুপ্তি তুলনামূলকভাবে অনালোচিত। বাংলা একাডেমির প্রকাশিত পুথি-ক্যাটালগ অনুযায়ী, ১৯৭১ সালের মার্চ থেকে জুন পর্যন্ত গবেষণাকক্ষ ও পুথির আলমারি অরক্ষিত থাকাকালে অন্তত ১৪টি দুর্লভ পাণ্ডুলিপি হারিয়ে যায়; আরও একটি পুথির বিলুপ্তি সম্ভাব্য হিসেবে চিহ্নিত। গবেষণা উপবিভাগের পুরোনো নিবন্ধনবহিতে ১২ অক্টোবর ১৯৭১ তারিখযুক্ত স্বাক্ষরিত মন্তব্যের নতুন সন্ধান এই ক্ষয়ক্ষতির সমসাময়িক নথিগত সাক্ষ্য অনুসন্ধানের সুযোগ সৃষ্টি করেছে। বর্তমান প্রবন্ধে হারানো পাণ্ডুলিপিগুলোর পরিচয়, পাঠতাত্ত্বিক গুরুত্ব ও সাংস্কৃতিক মূল্য বিশ্লেষণের পাশাপাশি আন্তর্জাতিক পাণ্ডুলিপি-সংরক্ষণনীতি এবং যুদ্ধোত্তর পুনরুদ্ধার-উদ্যোগের প্রমাণগত সীমা পর্যালোচনা করা হয়েছে। Laurajane Smith-এর কর্তৃত্বস্বীকৃত ঐতিহ্য-বয়ান তত্ত্বের আলোকে ঐতিহ্যের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও কার্যকর সংরক্ষণের মধ্যবর্তী ব্যবধান অনুসন্ধান করা হয়েছে। তুলনামূলক আলোচনায় দিনাজপুরের আর্য পুস্তকাগার ধ্বংস এবং সাতক্ষীরার ঈশ্বরীপুরে পারিবারিক পুথিসংগ্রহ লুটের সাক্ষ্য বিবেচিত হয়েছে। গবেষণায় প্রতীয়মান হয়, একটি পাণ্ডুলিপির বিলুপ্তি কেবল বস্তুগত ক্ষতি নয়; বরং তার অনন্য পাঠসাক্ষ্য, সংগ্রহ-ইতিহাস ও সাংস্কৃতিক স্মৃতির অপূরণীয় ক্ষতি।

Author Biography

  • সাইমন জাকারিয়া, বাংলা একাডেমি

    উপপরিচালক, গবেষণা উপবিভাগ

Published

2026-12-12

How to Cite

মুক্তিযুদ্ধকালে অরক্ষিত অবস্থায় হারিয়ে যাওয়া বাংলা একাডেমির দুর্লভ পাণ্ডুলিপি: অনুসন্ধান ও আন্তর্জাতিক প্রেক্ষাপট. (2026). বাংলা একাডেমি পত্রিকা, 69(1-4), ৪১-৭০. https://doi.org/10.66329/bap.v69i1-4.710