মাসিক তরুণ : বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রভাবজাত সাময়িকপত্র
DOI:
https://doi.org/10.66329/bap.v69i1-4.712Abstract
মুসলিম সাহিত্য সমাজ (১৯২৬) তথা বুদ্ধির মুক্তি আন্দোলন বাংলায়, বিশেষত পূর্ববাংলার চিন্তাচর্চায় নতুন মাত্রা যুক্ত করেছিল। আদর্শের দৃঢ়তায়, চিন্তার নতুনত্বে এবং ভাবনার গভীরতায় এই ভাবান্দোলন ঢাকাকেন্দ্রিক হলেও তার প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়েছিল। তারই সন্ধান মেলে সংস্কৃতি-সমৃদ্ধ পুরোনো জেলা শহর কুমিল্লা থেকে প্রকাশিত সাময়িকপত্র ‘তরুণ’-এর একটি সংখ্যায়, যা স্পষ্টতই বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রভাবজাত। নানা তথ্য ও সূত্রের আলোকে এই প্রবন্ধে দেখানো হয়েছে ‘তরুণ’ কী করে মুসলিম সাহিত্য সমাজের সেই চিন্তাপ্রবাহ দ্বারা উজ্জীবিত হয়েছিল। একই সঙ্গে বাংলার অন্যান্য স্থানে কিভাবে শিখাগোষ্ঠীর দীপশিখা ছড়িয়ে পড়েছিল তারও কিছু দৃষ্টান্ত তুলে ধরার মধ্য দিয়ে দেখানো হয়েছে বুদ্ধির মুক্তির চেতনা-বিস্তারের বৃত্তান্ত। মূলত ‘তরুণ’-এর পরিচয়কে কেন্দ্র করেই এ প্রবন্ধের বিস্তার ঘটেছে। পত্রিকাটির প্রকাশনা-তথ্য, আদর্শ-উদ্দেশ্য, রচনাপঞ্জি, প্রাসঙ্গিক রচনা-বিশ্লেষণ এবং পুরো পত্রিকার অবয়ব পর্যবেক্ষণের মাধ্যমে সমকালে কেন্দ্র থেকে দূরবর্তী স্থান অবধি বিদ্যাচর্চার স্বরূপও তুলে ধরা হয়েছে।