রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তার বাস্তব রূপায়ণ: শান্তিনিকেতন থেকে বিশ্বভারতী

Authors

DOI:

https://doi.org/10.66329/bap.v69i1-4.713

Abstract

রবীন্দ্রনাথ ঠাকুর কেবল শিল্প ও সাহিত্যের জগতেই নয়, বরং শিক্ষাসংস্কার এবং সমাজগঠনেও অনন্য অবদান রেখেছেন। গতানুগতিক ধারার বাইরে মানবকল্যাণকে সর্বাগ্রে স্থান দিয়ে তিনি এক নতুন ধারার শিক্ষাপদ্ধতি প্রবর্তন করেন। রাবীন্দ্রিক শিক্ষাচিন্তা মূলত মানবতাবাদ, প্রকৃতিনির্ভরতা, সৃজনশীলতা, স্বাধীন চিন্তা এবং বিশ্বমানবিক চেতনার ওপর প্রতিষ্ঠিত। প্রচলিত মুখস্থনির্ভর ও পরীক্ষাকেন্দ্রিক ব্যবস্থার পরিবর্তে তিনি এমন এক শিক্ষাদর্শনের রূপরেখা দেন, যা শিক্ষার্থীর ব্যক্তিত্ব, নৈতিকতা এবং জীবনবোধের পূর্ণাঙ্গ বিকাশে সহায়ক। এই দর্শনের বাস্তব রূপায়ণ ঘটে শান্তিনিকেতন এবং পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে। বর্তমান প্রবন্ধে গুণগত গবেষণা-পদ্ধতির নিরিখে প্রাথমিক উৎস হিসেবে রবীন্দ্রনাথের নিজের রচনা এবং দ্বৈতীয়িক উৎস হিসেবে গবেষণাগ্রন্থ ও নিবন্ধ ব্যবহার করে রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনের মূল বৈশিষ্ট্য, শান্তিনিকেতন প্রতিষ্ঠার পটভূমি, পাঠদান-পদ্ধতি, প্রকৃতি ও শিক্ষার সম্পর্ক, শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক বন্ধন, শিল্প-সংস্কৃতির সাথে কর্মমুখী শিক্ষার সমন্বয় এবং বৈশ্বিক মানবতা গঠনে এর ভূমিকা বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি, বর্তমানকালের শিক্ষাব্যবস্থায় রবীন্দ্র-শিক্ষাচিন্তার প্রাসঙ্গিকতা, সম্ভাবনা ও সীমাবদ্ধতাগুলোও তুলে ধরা হয়েছে।

 

Author Biography

  • অণিমা রায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

    সহযোগী অধ্যাপক, সংগীত বিভাগ

Published

2026-12-12

How to Cite

রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তার বাস্তব রূপায়ণ: শান্তিনিকেতন থেকে বিশ্বভারতী. (2026). বাংলা একাডেমি পত্রিকা, 69(1-4), ৯৯-১১৪. https://doi.org/10.66329/bap.v69i1-4.713