গণমাধ্যমে গণঅভ্যুত্থান: চব্বিশের গণঅভ্যুত্থানের সংবাদ পরিবেশনা ও বয়ান নির্মাণের সমালোচনাত্মক বিশ্লেষণ

Authors

DOI:

https://doi.org/10.66329/bap.v69i1-4.714

Abstract

বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান কীভাবে উপস্থাপিত হয়েছে আলোচ্য গবেষণায় তা অনুসন্ধান করা হয়েছে। গুণগত পদ্ধতির গবেষণাটিতে তাত্ত্বিক কাঠামো হিসেবে মিডিয়া ফ্রেমিং এবং ক্রিটিক্যাল ডিসকোর্স অ্যানালাইসিস, বিশেষ করে Entman (১৯৯৩)-এর নির্বাচন ও গুরুত্বারোপের তত্ত্ব, Fairclough (১৯৯৫)-এর ত্রিমাত্রিক ডিসকোর্স মডেল এবং van Dijk (১৯৯৮)-এর আইডিওলজিক্যাল স্কয়ার তত্ত্ব তিনটি ব্যবহার করা করেছে। গবেষণায় নমুনা হিসেবে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত মোট ৩৫ দিনের তিনটি শীর্ষস্থানীয় সংবাদপত্র ও দুটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত/প্রচারিত ১৬০টি আধেয় বিশ্লেষণ করে প্রাপ্ত ফ্রেমিংসমূহকে চারটি প্রধান থিমে ভাগ করা হয়েছে−১. লেজুড়বৃত্তিক সাংবাদিকতা, ২. স্বাধীনতাবিরোধী তৎপরতা ও ষড়যন্ত্র তত্ত্ব, ৩. জনদুর্ভোগকে দৃশ্যমান করা, এবং ৪. স্বতঃস্ফূর্ত আন্দোলনকে দুর্বৃত্তায়ন। গবেষণায় প্রাপ্ত ফলাফলগুলো নির্দেশ করে যে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমের একটি বড় অংশ ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করতে তৎকালীন সরকারের এজেন্ডার অনুগামী হয়ে উক্ত আন্দোলন ও আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাখ্যা-বয়ান উৎপাদন/পুনরুৎপাদনের মাধ্যমে নেতিবাচক ফ্রেমিং করেছে। যেমন, মুক্তিযুদ্ধের বিরোধীশক্তি, দেশদ্রোহী, মৌলবাদী, জামায়াত-শিবির-বিএনপি-রাজাকার, সহিংসতা, নাশকতা, ধ্বংসযজ্ঞ, তা-বলীলা, অগ্নিসন্ত্রাস, দুর্বৃত্তপনা, সরকারবিরোধী ষড়যন্ত্র, যানজট, জনদুর্ভোগ ইত্যাদি। জুলাই আন্দোলন বেগবান হলে বাছাইকৃত একটি সংবাদপত্র ও একটি টেলিভিশনে আন্দোলনের ন্যায্যতা প্রতিষ্ঠায় কিছু প্রকাশ/প্রচার করতে দেখা যায়। অপর দুটি সংবাদপত্র ও একটি টেলিভিশন চ্যানেল সম্পূর্ণভাবে জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সরকারি মুখপত্রে পরিণত হয়েছে। আন্দোলনকালে তুলনামূলকভাবে টেলিভিশন চ্যানেলের চাইতে সংবাদপত্র বেশি সম্পাদকীয় স্বাধীনতা ভোগ করে। 

Author Biographies

  • খোরশেদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়

    সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

  • মুহাম্মদ মুযযা‌ম্মিল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ

    গবেষক

Published

2026-12-12

How to Cite

গণমাধ্যমে গণঅভ্যুত্থান: চব্বিশের গণঅভ্যুত্থানের সংবাদ পরিবেশনা ও বয়ান নির্মাণের সমালোচনাত্মক বিশ্লেষণ. (2026). বাংলা একাডেমি পত্রিকা, 69(1-4), ১১৫-১৪৮. https://doi.org/10.66329/bap.v69i1-4.714