মধ্যযুগের বাংলায় সমন্বয়বাদী চেতনা: সত্যপির ও সত্যনারায়ণ আখ্যানের একটি তুলনামূলক বিশ্লেষণ
DOI:
https://doi.org/10.66329/bap.v69i1-4.716Abstract
মধ্যযুগে বাংলা অঞ্চলে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের পারস্পরিক সহাবস্থান ও আন্তঃসংযোগের ফলে যে ধর্মীয় সমন্বয়বাদের উদ্ভব ঘটেছিল সত্যপির ও সত্যনারায়ণ আখ্যান মূলত তারই এক বিশিষ্ট নিদর্শন। একদিকে হিন্দু সম্প্রদায়ের ভগবান বিষ্ণুর অবতার ‘সত্যনারায়ণ’ অন্যদিকে মুসলমান সমাজের সুফিসাধক ‘সত্যপির’ এই আখ্যানে অভিন্ন সত্তা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। প্রাতিষ্ঠানিক ধর্মের গণ্ডি অতিক্রম করে এই আখ্যানে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের কবিদের রচনায় বর্ণিত হয়েছে সত্যপির ও সত্যনারায়ণের মাহাত্ম্য। দরিদ্র ও ভূমিলগ্ন মানুষের প্রাত্যহিক দুর্যোগ-দুর্বিপাক থেকে মুক্তিপ্রত্যাশা এবং মাঙ্গলিক আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে এই আখ্যান বিকশিত হলেও এ অঞ্চলের জনসাধারণের পারস্পরিক সম্প্রীতি ও ধর্মীয় ভেদবুদ্ধি অবসানের গুরুত্বপূর্ণ নিদর্শনও এখানে উপস্থিত। এই প্রবন্ধে সত্যপির ও সত্যনারায়ণ আখ্যানের উদ্ভব, বিকাশ এবং এর সমান্তরালে হিন্দু-মুসলমানের সাংস্কৃতিক মিথস্ক্রিয়া ও মনস্তাত্ত্বিক সমন্বয়চেতনাকে অনুসন্ধান করা হয়েছে।