‘কপালকুণ্ডলা’-র ফোকলোরিক পাঠ: তান্ত্রিক আচার, অশুভ লক্ষণ ও নারী-আদিরূপ
DOI:
https://doi.org/10.66329/bap.v69i1-4.718Abstract
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুণ্ডলা’ (১৮৬৬) বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। এই গবেষণাপত্রটি উপন্যাসটিতে লুকিয়ে থাকা ফোকলোর বা লোকসংস্কৃতির (Folk Culture) বিভিন্ন দিক উন্মোচন করার চেষ্টা করেছে। এখানে একটি পরিভাষাগত দিক স্পষ্ট করা জরুরি ফোকলোর একটি বৃহৎ শাস্ত্র, যার মধ্যে Myths, Tales এবং Customs (আচার) অন্তর্ভুক্ত। অন্যদিকে, লোকাচার (Folk Custom) হলো ফোকলোরেরই একটি নির্দিষ্ট অংশ। এই গবেষণায় দেখা গেছে, তান্ত্রিক কাপালিক সম্প্রদায়ের আচার, অশুভ লক্ষণ বা শকুন-প্রথা, ‘পরশপতর’-এর মতো প্রচলিত লোকউপমা এবং নারীচরিত্রগুলির আদিরূপ (যোগিনী, গৃহিণী, প্রণয়িনী) এই লোকাচারগুলো বঙ্কিম শুধু গল্পের আবহ তৈরি করতে ব্যবহার করেননি; বরং এর মাধ্যমেই তিনি চরিত্রগুলির মনস্তত্ত্ব ও পুরো উপন্যাসের করুণ পরিণতির ভিত্তি তৈরি করেছেন। কপালকুণ্ডলার ট্র্যাজেডি আসলে ‘প্রকৃতি’ আর ‘সংস্কৃতি’-র মধ্যে বিরোধের ফল। শেষ পর্যন্ত তাঁর আত্মত্যাগ এই বিরোধের এক নীরব সমাপ্তি। এই অর্থে ‘কপালকুণ্ডলা’ রোমান্টিক সাহিত্যের ছলেই বাংলার লোকসংস্কৃতি চর্চার এক অনন্য নিদর্শন হয়ে আছে।