জর্জ অরওয়েলের দৃষ্টিভঙ্গি : কর্তৃত্ববাদের বিরুদ্ধে সাহিত্যিক সাক্ষ্য

Authors

DOI:

https://doi.org/10.66329/bap.v69i1-4.719

Abstract

জর্জ অরওয়েল বিশ শতকের রাজনৈতিক অস্থিরতা, উপনিবেশবাদের প্রতাপ, সাম্যবাদের আড়ালে ফ্যাসিবাদী রাষ্ট্রযন্ত্রের উত্থান— এই সমস্ত ইতিহাস-নির্মাণকারী প্রেক্ষাপটের প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষী ছিলেন। ব্যক্তিজীবনের অভিজ্ঞতা— বিশেষত বার্মায় ইম্পেরিয়াল পুলিশ হিসেবে দায়িত্ব পালন, ঔপনিবেশিক শাসনের অন্তর্গত সহিংস ক্ষমতা প্রয়োগের মুখোমুখি হওয়া, এবং পরবর্তীকালে স্পেনের গৃহযুদ্ধে অংশগ্রহণ ও রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব-পরবর্তী কর্তৃত্ববাদী রাজনীতি প্রত্যক্ষণ তাঁর রাজনৈতিক বোধ ও সাহিত্যিক মনোভূমিকে গভীরভাবে প্রভাবিত করে। অরওয়েল উপলব্ধি করেন যে, কর্তৃত্ববাদ কেবল রাজনৈতিক কাঠামো নয়; এটি একটি সামগ্রিক সাংস্কৃতিক-মানসিক প্রকল্প, যেখানে রাষ্ট্র ব্যক্তির চিন্তা, ভাষা ও স্মৃতি পর্যন্ত নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ কারণে অরওয়েলের সাহিত্যিক ভাষা সরল হলেও তার অন্তর্গঠন জটিল ও গভীর। তাঁর রচনায় বারবার ফিরে আসে কর্তৃত্ববাদের বিরুদ্ধে প্রতিরোধের থিম। তাঁর রচনায় প্রতিরোধ মানে কেবল শাসকের বিরুদ্ধে প্রতিবাদ নয়; তা একটি নৈতিক ও বৌদ্ধিক সতর্কতা।  ফলে, জর্জ  অরওয়েলের সাহিত্যকর্ম নিছক কর্তৃত্ববাদবিরোধী আখ্যান নয়; বরং আধুনিক রাষ্ট্র-ক্ষমতার কাঠামো বিশ্লেষণের একটি তাত্ত্বিক পরিমণ্ডল হিসেবেও গুরুত্বপূর্ণ। জীবন, অভিজ্ঞতা, রাজনৈতিক দর্শন এবং সাহিত্যিক দৃষ্টিভঙ্গি তাঁকে এমন এক লেখকে পরিণত করেছে, যিনি আধুনিক বিশ্বে ক্ষমতা ও মানুষের স্বাধীনতার সম্পর্ক ব্যাখ্যার ক্ষেত্রে এখনও অপরিহার্য ও প্রাসঙ্গিক। জর্জ অরওয়েলের সাহিত্যচিন্তায় কর্তৃত্ববাদ বিরোধী বৌদ্ধিক অবস্থানের অন্তর্নিহিত তাৎপর্য সীমিত পরিসরে বিশ্লেষণই এ প্রবন্ধের কেন্দ্রবিন্দু।

Author Biography

  • সাদিয়া সুলতানা , সাউথইস্ট ইউনিভার্সিটি

    প্রভাষক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ

Published

2026-12-12

How to Cite

জর্জ অরওয়েলের দৃষ্টিভঙ্গি : কর্তৃত্ববাদের বিরুদ্ধে সাহিত্যিক সাক্ষ্য. (2026). বাংলা একাডেমি পত্রিকা, 69(1-4), ২১৩-২২৯. https://doi.org/10.66329/bap.v69i1-4.719