বর্ণপরিচয় থেকে শব্দমঞ্জরী : কৃতির স্বরূপ; প্রাপ্তি ও অপ্রাপ্তি
DOI:
https://doi.org/10.66329/BAP.v68i2.8Abstract
বিদ্যাসাগর সহস্র বৎসরের বাঙালি জাতি-সংস্কৃতির ইতিহাসে অন্যতম উচ্চারিত নাম। অসামান্য পাণ্ডিত্য, দৃঢ়চেতা, মানুষের সেবায় নিবেদিতপ্রাণ, আপসহীন সংগ্রামী, সুলেখক ইত্যাদি নানা পরিচয়ে পরিচিত তিনি। উল্লিখিত সব বিষয়ের পাশাপাশি বিদ্যাসাগরের আরও একটি পরিচয় আমাদের কারও কারও দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা তাঁকে বাংলা ভাষার অন্যতম সংগঠক হিসেবে আখ্যায়িত করেছি। বলাবাহুল্য এই অভিধা অযৌক্তিক নয়। বাংলা ভাষার সংগঠনে বিদ্যাসাগরের এমন কিছু কৃতির দিক রয়েছে যা দেশ কালের সীমানা ছাড়িয়ে আজ ঐতিহাসিক বাস্তবের মাটি স্পর্শ করেছে। এই ঐতিহাসিক বাস্তবতার স্বরূপ সন্ধান করতে হলে অনিবার্য হয়ে ওঠে তিনটি রচনার পর্যালোচনা-বর্ণপরিচয়, শব্দ সংগ্রহ ও শব্দমঞ্জরী। আলোচনা প্রসঙ্গে প্রথমেই আসতে পারি বর্ণপরিচয়ের কথায়।
Downloads
Published
2024-06-30
Issue
Section
প্রবন্ধ
How to Cite
বর্ণপরিচয় থেকে শব্দমঞ্জরী : কৃতির স্বরূপ; প্রাপ্তি ও অপ্রাপ্তি. (2024). বাংলা একাডেমি পত্রিকা, 68(2), ১১৯-১৪১. https://doi.org/10.66329/BAP.v68i2.8