প্রদোষের পায়রা

Authors

  • অনিতা দেশাই Author
  • সালেহা চৌধুরী Translator

Abstract

অনিতা দেশাই ভারতের মিশৌরীতে ২৪ জুন ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। অনেক উপন্যাস আর ছোটোগল্পের রচয়িতা তিনি। বুকার প্রাইজের জন্য তিনি তিনবার শর্ট লিস্টেট হয়েছেন, কিন্তু পুরস্কারের শিকে তাঁর ভাগ্যে ছিঁড়েনি। তাঁর মেয়ে কিরণ দেশাই ২০০৬ সালে বুকার প্রাইজ পান। বইয়ের নাম ইনহেরিট্যান্স অব লস বা ক্ষতির উত্তরাধিকার। বুকার তাঁকে পুরস্কৃত করতে চেয়েছিল তাঁর উপন্যাস ক্লিয়ার লাইট অব ডের জন্য। একে অনেকে আত্মজীবনীমূলক রচনা বলে থাকেন। ‘দিনের স্বচ্ছ আলো’ শেষ পর্যন্ত পুরস্কারটি এনে দেয়নি। আরও দুটি বইও প্রশংসিত হয়েছে ইন কাস্টডি এবং ফাস্টিং ফিস্টিং। তবে বুকার হাতে আসেনি। ‘ম্যাসাচুসেস্ট ইউনিভার্সিটি অব টেকনোলজিতে হিউম্যানিটিসের প্রফেসর। ‘আমেরিকা একামেডি অব আর্টস অ্যান্ড লেটারস' এবং ‘রয়্যাল সোসাইটি অব লিটারেচারের' তিনি ফেলো। তিনি ভারতের সাহিত্য একাডেমিতে পুরস্কৃত তাঁর বই ফায়ার অন দ্য মাউন্টেন-এর জন্য। কুড়ি বছর বয়সে গল্প ‘ক্রাই’ দিয়ে সাহিত্য জগতে প্রবেশ। এরপর লিখছেন বিরামহীন। তাঁর বই দ্য কমপ্লিট স্টোরিস থেকে ‘প্রদোষের পায়রাত বা ‘পিজিয়নস অ্যাট ডে ব্রেক' গল্পটি এখানে অনুবাদ করা হলো।

Downloads

Published

2023-10-01