ছাতাওয়ালা লোকটা

Authors

  • সিদ্ধার্থ গিগো Author
  • মুহসীন মোসাদ্দেক Translator

DOI:

https://doi.org/10.66329/BAAP.v1i2.8

Abstract

সিদ্ধার্থ গিগো ভারতীয় লেখক ও চলচ্চিত্র নির্মাতা, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে তাঁর জন্ম। এশিয়া অঞ্চলের ক্যাটাগরিতে তাঁর গল্প দ্য আমব্রেলা ম্যান কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ ২০১৫ অর্জন করে। তিনি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। তাঁর দুটি কবিতা ও তিনটি উপন্যাসগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ ছাড়া তাঁর গল্পসংকলন আ ফিস্টফুল অব আর্থ অ্যান্ড আদার স্টোরিজ ফ্রাঙ্ক ও'কনর ইন্টারন্যাশনাল শর্ট স্টোরি অ্যাওয়ার্ডের দীর্ঘ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। এর বাইরেও তাঁর আরও কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সিদ্ধার্থ গিগোর দুটি শর্ট ফিল্ম দ্য লাস্ট ডে এবং গুডবাই, মেফ্লাই একাধিক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে। গল্পের জন্য তিনি আরও অনেক উল্লেখযোগ্য পুরস্কার অর্জন করেছেন। অনূদিত গল্পটিই তাঁর কমনওয়েলথ পুরস্কারপ্রাপ্ত গল্প। গল্পটি কমনওয়েলথ রাইটার্স ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে।

Downloads

Published

2023-10-01