মার্চ, মা আর চেরি ফুল

Authors

  • গীতাঞ্জলি শ্ৰী Author
  • সম্পদ বড়ুয়া Translator

Abstract

ভারতীয় ঔপন্যাসিক এবং ছোটগল্পকার গীতাঞ্জলি শ্রীর জন্ম ১৯৫৭ সালের ১২ জুন উত্তর প্রদেশের মাইনপুরে। লেডি শ্রীরাম কলেজ এবং নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভারতীয় ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন। বরদায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ে হিন্দি লেখক মুন্সি প্রেমচাঁদের ওপর পিএইচডি করার সময় থেকে তিনি হিন্দি সাহিত্যের দিকে ঝুঁকে পড়ে এ ভাষায় গল্প-উপন্যাস লেখা শুরু করেন। প্ৰথম উপন্যাস Mai (2000) তাঁকে বিপুল খ্যাতি এনে দেয়। অন্যান্য উপন্যাস Tirohit (2001), Khali Jagah (The Empty Space - 2006), Hamara Sheher Us Baras (2006), Ret Samadhi (Tomb of Sand, 2018), গল্পগ্রন্থ Anugoonj (1991)। Ret Samadhi (Tomb of Sand) উপন্যাসের জন্য তিনি ২০২২ সালে সম্মানজনক বুকার পুরস্কার লাভ করেন । হিন্দি ভাষায় লেখা এটি প্রথম উপন্যাস, যা এ দুর্লভ পুরস্কারে ভূষিত হলো।

Downloads

Published

2023-10-01