সাহির লুধিয়ানভির কবিতা

Authors

  • সফিকুন্নবী সামাদী Translator

DOI:

https://doi.org/10.66329/BAAP.v1i2.14

Abstract

সাহির লুধিয়ানভি (১৯২১-১৯৮০) বোম্বের সিনেমার গীতিকার হিসেবে অধিক পরিচিত তাঁর অসাধারণ গানগুলোর জন্য। কিন্তু প্রগতিশীল উর্দু কবিতার দরবারে তাঁর ছিল একটি স্বতন্ত্র স্থান। যুদ্ধ, সাম্রাজ্যবাদ, দারিদ্র্য ও সামন্তবাদের বিরুদ্ধে লড়াই করেছেন আজীবন কবিতার মাধ্যমে। কবির দীর্ঘ কবিতা ‘ছায়াগণ' (পরছাইয়া)-এর ভূমিকায় তিনি বলেন, ‘আমি মনে করি প্রত্যেক নতুন প্রজন্মের চেষ্টা করা উচিত সে যে দুনিয়া পেয়েছে উত্তরাধিকার সূত্রে তার পূর্বপুরুষের কাছ থেকে পরবর্তী প্রজন্মকে এর চেয়ে সুন্দর এবং শ্রেয়তর দুনিয়া দিয়ে যাওয়ার।' বস্তুত সাহির লুধিয়ানভি পুরো জীবন প্রয়াসী ছিলেন পরবর্তী প্রজন্মের জন্য শ্রেয়তর দুনিয়া নির্মাণে অংশগ্রহণ করায়।

Downloads

Published

2023-10-01