আফগান সংগীত : একটি খসড়া ধারণা

Authors

  • সাইমন ব্রাউটন Author
  • ভেরোনিকা ডৌবলেডে Author
  • পীযূষ কান্তি বড়ুয়া Translator

Abstract

সাইমন ব্রাউটন : ফ্রিল্যান্স লেখক। সংসলাইন ম্যাগাজিনের প্রধান সম্পাদক। তিনি বিবিসি মিউজিক ম্যাগাজিন, দ্য ইনডিপেনডেন্ট ও ইভনিং স্ট্যান্ডার্ড শিরোনামধারী প্রকাশনায় লেখালেখি করেন। লেখালেখির পাশাপাশি তিনি একজন ফ্রিল্যান্স চলচ্চিত্র নির্মাতা। তিনি মরক্কো, সিরিয়া, রোমানিয়া ও আফগানিস্তানের ওপর রেডিও- টেলিভিশনের জন্য প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। ২০১৫ সালে তিনি টেডক্স টক পরিচালনা করেন। পেঙ্গুইন প্রকাশনী থেকে প্রকাশিত ‘রাফ গাইড টু ওয়ার্ল্ড মিউজিক' গ্রন্থের সম্পাদকদ্বয়ের তিনি একজন।

ভেরোনিকা ডৌবলেডে: ১৯৪৮ সালে কেন্টে জন্মগ্রহণ করেন এবং সাসেক্স বিশ্ববিদ্যালয়ে সাহিত্য নিয়ে অধ্যয়ন করেন। তিনি আফগান ট্রাডিশনাল মিউজিক নিয়ে গবেষণা করেন। স্বামী জন বেইলির সঙ্গে দীর্ঘদিন আফগানিস্তানের হেরাতে বসবাস করেন। তিনি নারী মিউজিশিয়ানদের সঙ্গে কাজ করেন। তাদের গান রেকর্ড করার পাশাপাশি নিজেও ড্রাম বাজাতেন। আফগান নারী মিউজিকের ওপর তিনি একজন বিশেষজ্ঞ। তাঁর প্রকাশিত গ্রন্থ ফিমেল মিউজিশিয়ানস অব হেরাত (ইউনেস্কো সংকলন, ২০০২), ওস্তাদ মোহাম্মদ রশিদ খোশনাওয়াজ : আফগান রুবাবের সঙ্গে গানের পাখিরা (ফেলমে, ২০১৬)। পেঙ্গুইন প্রকাশনী থেকে প্রকাশিত রাফ গাইড টু ওয়ার্ল্ড মিউজিক গ্রন্থের সম্পাদকদ্বয়ের তিনি একজন।

Downloads

Published

2023-10-01