উন্মাদ বই বিক্রেতা
Abstract
আফগানিস্তানের সমকালীন গল্পকারদের মধ্যে সাপুজামি যারইয়াবের নাম উজ্জ্বলতর। যারইয়াব ১৯৫০ খ্রিষ্টাব্দে কাবুলে জন্মগ্রহণ করেন। মেলালি উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে কাবুল বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও মানবিক অনুষদ থেকে ফরাসি ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অতঃপর তিনি ফ্রান্স গমন করেন এবং সেখান থেকে সাহিত্যে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করে দেশে ফিরে আসেন। দেশে ফিরে যারইয়াব শিক্ষকতা ও গবেষণাকেই পেশা হিসেবে বেছে নেন। যারইয়াব স্কুলশিক্ষার্থী থাকাকালেই গল্প লেখায় মনোনিবেশ করেন এবং তখন থেকেই সাপুজামি রওফ নামে পত্রপত্রিকায় গল্প লিখতে শুরু করেন। পরবর্তী সময়ে আফগানিস্তানের খ্যাতিমান কথাসাহিত্যিক আজম রাহনাওয়ার্দ যারইয়াবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন থেকে তিনি সাপুজামি যারইয়াব নাম ব্যবহার করতে শুরু করেন। ১৯৯১ সালে ‘অভিংয়ন' (Avignon) উৎসবে সাপুজামির দাতে কাবিল এবং চেহরেয়ে শাহর বার জামিনে বানাশ (বেগুনি ভূমিতে শহরের চেহারা) গল্পগ্রন্থ দুটি প্রদর্শিত হওয়ার পর থেকেই তাঁর খ্যাতি ছড়িয়ে যায়। তাঁর রচনা সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে ফ্রান্সের ফরাসি সাহিত্য সমালোচক মিকাইল বারি (Michael Barry) দিওয়ারহা গুশ দারান্দ (দেয়ালগুলোর কান আছে) গ্রন্থের পাদটীকায় লিখেছেন: ‘সাপুজামি, যার নাম ‘মাহতাব’ যথার্থই পূর্ণচন্দ্র। খালিলি ও মাজরুহের পাশে সমকালীন আফগানিস্তানের খ্যাতিমান তিন লেখকের মধ্যে তিনিও একজন।’ ‘উন্মাদ বই বিক্রেতা’ যারইয়াবের ‘কেতাব ফুরুশে দিওয়ানে' গল্পের অনুবাদ।