আফগানিস্তানের একগুচ্ছ কবিতা

Authors

  • গৌরাঙ্গ হালদার Translator

DOI:

https://doi.org/10.66329/BAAP.v1i2.18

Abstract

আফগানিস্তান ও পূর্ব ইরানে কবিতার সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। পাঠক নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, আফগানিস্তানের সাম্প্রতিক কবিতাচর্চায় ব্যক্তির একান্ত জগৎ ছাপিয়ে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিষয়াদি উঠে আসে প্রবলভাবে। তার কারণ অনুমেয়। কবি সংবেদনশীল মানুষ। ফলে যেকোনো বড়ো সামাজিক অভিঘাতের ছাপ কবির ভাষায় সুস্পষ্ট হয়ে ওঠে। ভাষায় অনুভূতি ও চিন্তা প্রকাশের বিশেষ ধরনকে কবিতা হিসেবে পাঠ করি। কিন্তু প্রকাশের একটিমাত্র ‘বিশেষ’ ধরনে কবিতা আবদ্ধ থাকে না। থাকে না বলেই সে নতুন রূপে প্রকাশ পায়। জন্ম নেয় নতুন ধরনের মাঝে। কবিতায় সৃজনশীলতার এ এক সূত্র হয়তো। এখানে অনূদিত কবিতাগুলোয় সহজ করে বলার ধরন পাওয়া যাবে। সহজ করে বলা হলেও কবিতাগুলোয় ইঙ্গিতময়তার গুণ রয়েছে। বিষয়, প্রকরণ, উপমায় আছে তার নজির। ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংকটকেন্দ্রিক কবিতার স্বর সাধারণত স্পষ্ট করে বলার দিকে ঝোঁকে। তবে সেই স্পষ্ট স্বরে অন্তর্লীন থাকে প্রশ্নহীনতাকে প্রশ্ন করার প্রবণতা। অনূদিত কবিতার উৎস, যুক্তরাজ্যভিত্তিক অনুবাদচর্চা কেন্দ্র, দি পোয়েট্রি ট্রান্সলেশন সেন্টার।

Downloads

Published

2026-03-03