অনামা কবির প্রেমের কবিতা

Authors

  • মাসুদুজ্জামান Translator

Abstract

আফগানিস্তানের সাহিত্যের বৈচিত্র্য বিস্ময়কর। লোকসাহিত্য ও আধুনিক সাহিত্যের মিশ্রণও বিশেষভাবে লক্ষণীয়। দক্ষিণ এশিয়ার কোথাও লোকসাহিত্যের সঙ্গে আধুনিক সাহিত্যের মিশ্রণ দেখা যায় না, অন্তত আমার চোখে সেটা পড়েনি। আফগানিস্তানের কবিতা রচনারও আছে নানান ধরন। এ রকমই একটা ধরন বা প্রকরণ হচ্ছে দুই পঙ্ক্তির প্রেমের কবিতা। লোকগাথা থেকে শুরু আধুনিক প্রযুক্তির ফেসবুকেও এর চর্চা দেখা যাবে। সুনির্দিষ্ট সিলেবল মেনে এই কবিতা লিখতে হয়। কবিতাগুলো লিখে থাকেন পুরুষতান্ত্রিক অনুশাসনে আবদ্ধ যাযাবর শ্রেণির গ্রামের অল্পবয়সী মেয়েরা, এই মেয়েদের অধিকাংশই পশতু সম্প্রদায়ের, যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা-দীক্ষা নেই বললেই চলে। উল্লেখ্য, মেয়েদের অবশ্য ওই সমাজে সাহিত্যচর্চা একেবারে নিষিদ্ধ। সাহিত্যচর্চাকে সেখানে অসম্মানজনক মনে করা হয়। সাধারণত প্রেম, বিচ্ছেদ, নির্যাতন এসব কবিতায় স্থান পায়। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, একক কোনো নারী কবি নয়, কবিতাগুলো সম্মিলিত রচনা হিসেবে পারিবারিক বা ছোটো সামাজিক পরিমণ্ডলে পঠিত বা গান হিসেবে গাওয়ার রীতি প্রচলিত আছে। এখানে আমি এই ধরনের কবিতায় প্রেম নিয়ে কী ধরনের কবিতা লেখা হয়, সে রকম একগুচ্ছ কবিতার অনুবাদ তুলে ধরছি। আগেই বলেছি, এগুলো নামচিহ্নহীন লোককবিতা। এই লোককবিতার পরিসর গ্রামীণ জীবন থেকে ফেসবুক অবধি ছড়িয়ে গেছে।

Downloads

Published

2023-10-01