শাকিলা আজিজাদার কবিতা

Authors

  • শাহেদ কায়েস Translator

Abstract

কবি, গল্পকার এনং নাট্যকার শাকিলা আজিজাদা ১৯৬৪ সালে আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেন। কাবুলে মাধ্যমিক স্কুল এবং পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি গল্প এবং কবিতা লিখতে শুরু করেন। সেই সময়ে বিভিন্ন সাহিত্য পত্রিকায় তাঁর বেশ কিছু লেখা প্রকাশিত হয়েছিল। তাঁর কবিতার স্বতঃস্ফূর্ততা এবং স্পষ্ট উচ্চারণ তাঁকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তাঁর কবিতার ভাষা ও বিষয় এতই আলাদা যে কখনো কখনো তা অস্বাভাবিক মনে হয়। বিশেষ করে যেভাবে তিনি নারীর আকাঙ্ক্ষা এবং অন্তরঙ্গতার বাসনা তাঁর লেখায় তুলে আনেন, যা আফগানিস্তানের সমাজ ও সাহিত্যে খুবই বিরল এবং যেসব বিষয় আফগান সাহিত্যে প্রায় অনালোচিত। কাবুল বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনার পর শাকিলা নেদারল্যান্ডসের উট্রেখট ইউনিভার্সিটিতে ওরিয়েন্টাল ভাষা এবং সংস্কৃতি বিষয়ে পড়াশোনা করেন। বর্তমানে তিনি এখানেই বাস করছেন। নিয়মিত ছোটোগল্প, নাটক ও কবিতা প্রকাশ লিখছেন এবং বিভিন্ন মাধ্যমে প্রকাশ করছেন। তাঁর প্রথম কাব্য সংকলন হেরিন্নেরিং আন নিয়েতস (মেমোরিস অ্যাবাউট নাথিং) ডাচ ও দারি ভাষায় প্রকাশিত হয়েছিল।

Downloads

Published

2023-10-01