দাম্বাদেনি-আসনা (দাম্বাদেনির কথা ও কাহিনি)

Authors

  • খালিকুজ্জামান ইলিয়াস Translator

Abstract

শ্রীলঙ্কার রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, দর্শনীয় স্থান ইত্যাদি সম্পর্কে বাংলাভাষী জনগণ ওয়াকিবহাল হলেও এর শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ে সে রকম পরিচিতি এ অঞ্চলের শিক্ষিত মহলে খুব একটা আছে বলে মনে হয় না। শ্রীলঙ্কার আধুনিক সাহিত্য সম্পর্কে কেউ কেউ হয়তো খোঁজখবর রাখেন, কিন্তু প্রাচীন সাহিত্যের কথা বিবেচনা করলে সম্ভবত নির্দ্বিধায় বলা যাবে যে এ সম্পর্কে বাংলাদেশের পাঠক প্রায় অজানার তিমিরেই বাস করেন। এর প্রধান কারণ হলো, আমাদের এখানে শ্রীলঙ্কার সিংহলি ও তামিল ভাষা জানা লোকের অভাব, বাংলা ভাষায় শ্রীলঙ্কার সাহিত্যে অনুবাদের অভাব, এবং ইংরেজিতেও লঙ্কা সাহিত্য আমাদের দেশে দুর্লভ। আধুনিক শ্রীলঙ্কার সাহিত্য সম্পর্কেই যদি এসব কথা সত্যি হয়, তো প্রাচীন সিংহলি সাহিত্যের সঙ্গে আমাদের কোনোরকম পরিচয় না থাকাটাই স্বাভাবিক।

Downloads

Published

2023-10-01