দুটি গল্প
Abstract
পুণ্যকান্তে বিজেনায়েক শ্রীলঙ্কার অন্যতম বিখ্যাত ইংরেজি লেখক। ১৯৩৩ সালে কলম্বোতে জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সালে তাঁর প্রথম ছোটোগল্পের সংকলন দ্য থার্ড ওম্যান প্রকাশিত হয়। ১০টির বেশি উপন্যাস ও গল্পের সংকলন প্রকাশিত হয়েছে। ১০০টির বেশি গল্প স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদপত্র, জার্নাল ও অ্যানথোলজিতে প্রকাশিত হয়েছে। যদিও তিনি তাঁর জীবনের বেশির ভাগ সময় কলম্বোতে কাটিয়েছেন, গ্রামীণ জীবন তাঁর সাহিত্যের অন্যতম প্রধান অনুষঙ্গ। তিনি ১৯৮৫ সালে ওমেন অব অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হন। ১৯৮৮ সালে শ্রীলঙ্কা সরকার তাঁকে ‘কালসুরি ক্লাস-১' পদে ভূষিত করে। গাড়িটা যখন সেতুর কাছাকাছি চলে এলো, সে হেডলাইটের সুইচ অফ করে দিল। তার পুলিশ ইউনিফর্ম সিটের নিচে লুকানো, তার পরনে সাদা ফতুয়া আর সারং। ঘড়ির আলো ছড়ানো ডায়াল দেখে বুঝতে পারল ৯টা প্রায় বেজে গেছে। সে বেশ ক্লান্ত এবং ক্ষুধার্তও। সেই ভোরবেলা থেকে চাকার ওপরই আছে, ঘোরপ্যাঁচ লাগানো পথে এগিয়েছে, অন্ধকার হওয়ার প্রতীক্ষায় থেকেছে, যাতে নিরাপদে তার থানায় পৌঁছাতে পারে।