সমকালীন নেপালি সাহিত্য

Authors

  • মুকুল দাহাল Author
  • মুহাম্মদ সালাহউদ্দীন Translator

DOI:

https://doi.org/10.66329/BAAP.v1i2.27

Abstract

নেপালে জন্ম নেওয়া মুকুল দাহাল একাধারে কবি, অনুবাদক, প্রবন্ধকার ও সম্পাদক । তিনি ব্রিটেনের সোয়ানসি ইউনিভার্সিটি থেকে ২০০৭ সালে ইংরেজি সাহিত্যে মাস্টার ডিগ্রি অর্জনের পর ২০১৮ সালে ইউনিভার্সিটি অব ডান্ডি থেকে পিএইচডি অর্জন করেন । মুকুল দাহাল ‘পেন হিমালয়' নামে একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন, যা কবিতা, ছোটোগল্প এবং সাক্ষাৎকার প্রকাশ করে। নেপালি ভাষায় লেখা ‘সীমাতের সীমান্ত' নামে তাঁর একটি কৃতিত্বপূর্ণ কবিতার বই রয়েছে। এই কাজের জন্য তিনি ‘শ্রীবাণী’ পুরস্কারে ভূষিত হয়েছেন। ‘দ্য অ্যাসেম্বলি অব ভয়েস অ্যান্ড আদার পোয়েমস’ নামে ইংরেজি অনুবাদে তাঁর কবিতা সংকলনের একটি পাণ্ডুলিপিও রয়েছে। তিনি বেশ কিছু নেপালি কবিতা ইংরেজিতে অনুবাদ করেছেন। দাহাল ইংরেজি ও নেপালি উভয় ভাষায় লেখেন। তাঁর কবিতা দেশ-বিদেশের সাহিত্য পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। বর্তমানে তিনি স্কটল্যান্ডের এভারটনে বসবাস করছেন।

Downloads

Published

2023-10-01