অভিবাসী

Authors

  • প্রাজোয়াল পারাজুলি Author
  • ফারুক মঈনউদ্দীন Translator

DOI:

https://doi.org/10.66329/BAAP.v1i2.28

Abstract

নেপালি বংশোদ্ভূত ভারতীয় বাবা এবং নেপালি মায়ের সন্তান প্রাজোয়াল পারাজুলির (জন্ম: ১৯৮৪) জন্ম সিকিমের গ্যাংটকে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা দেশত্যাগী নেপালি মানুষের যাপিত জীবন নিয়ে তাঁর প্রথম গল্পগ্রন্থ দ্য গুর্খাজ ডটার প্রকাশিত হয় ২০১২ সালে। দ্বিতীয় বই ল্যান্ড হোয়্যার আই ফ্লি ২০১৩ সালের ওয়েলসভিত্তিক ডিলান টমাস পুরস্কারের হ্রস্ব তালিকায় অন্তর্ভুক্ত ছিল। এটি ইনডিপেনডেন্ট অন সানডে বুক অব দ্য ইয়ার এবং কানসাস সিটি স্টার বেস্ট বুক নির্বাচিত হয়েছিল ২০১৫ সালে। ২০২০ সালে বইটি ফরাসি ভাষায় অনূদিত হয় এবং প্যারিসভিত্তিক এমিল গিমে প্রাইজ ফর এশিয়ান লিটারেচারের জন্য চূড়ান্ত তালিকাভুক্ত হয়েছিল। পারাজুলি ২০১৩ সালে অক্সফোর্ড সেন্টার ফর হিন্দু স্টাডিজের প্রথম রাইটার-ইন-রেসিডেন্স এবং ২০১৫ সালে ডিলান টমাস পুরস্কারের বিচারকমণ্ডলীর একজন হিসেবেও মনোনীত হয়েছিলেন।

Downloads

Published

2023-10-01