মহাবনের বানরের গল্প

Authors

  • ইনতেজার হুসেইন Author
  • সালেহ ফুয়াদ Translator

Abstract

কথাসাহিত্যিক ইনতেজার হুসেইনকে তুলনা করা হয় প্রখ্যাত উর্দু ছোটোগল্পকার সাদত হাসান মান্টোর সঙ্গে। কেউ কেউ তাকে মান্টোর চেয়েও শক্তিশালী গল্পকার বলে দাবি করেন। মান্টো-পরবর্তী উর্দু ছোটোগল্পের সবচেয়ে শক্তিমান স্রষ্টা ইনতেজার হুসেইন প্রথম কোনো পাকিস্তানি লেখক হিসেবে ম্যান বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছিলেন। বিখ্যাত উপন্যাস বাস্তির জন্য ২০১৩ সালে ম্যান বুকার হ্রস্ব তালিকার চতুর্থ নামটি ছিল তার। পৌরাণিক আখ্যান, অ্যারাবিয়ান নাইটস ও কাফকাকে ছেনে সৃষ্টি করেছেন ছোটোগল্পের নিজস্ব ভুবন। তাঁর গল্পের প্লট, চরিত্র কিংবা ভাষা সবই প্রতীকী। এ ছাড়া দেশভাগের সময় ভারত ছেড়ে আসা এই লেখকের লেখায় বারবার ঘুরেফিরে এসেছে নস্টালজিয়া। ইনতেজার হুসেইন উর্দু ছাড়াও ইংরেজিতে লেখালেখি করেছেন।

Downloads

Published

2023-10-01