নিপীড়ন
Abstract
পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ কথাসাহিত্যিক হানিফ কুরেইশীর জন্ম ৫ ডিসেম্বর, ১৯৫৪। দ্য টাইমস-এর জরিপে ১৯৪৫-পরবর্তী ব্রিটিশ কথাসাহিত্যে শ্রেষ্ঠ পঞ্চাশ লেখকের তালিকায় তিনি স্থান করে নিয়েছেন। এখন পর্যন্ত লিখেছেন ছয়টি উপন্যাস, যার মধ্যে দ্য বুদ্ধ অব সাবারবিয়া বিশেষভাবে উল্লেখযোগ্য। এই উপন্যাসটির জন্য তিনি হুইটব্রেড অ্যাওয়ার্ড লাভ করেছেন। এ ছাড়া তাঁর বেশ কিছু ছোটোগল্পের সংকলন প্রকাশিত হয়েছে, যার মধ্যে লাভ ইন ব্লু টাইম ও মিডনাইট অল ডে বিশেষভাবে উল্লেখযোগ্য। গল্প-উপন্যাসের পাশাপাশি তিনি বেশ কিছু নাটক ও গদ্যগ্রন্থও রচনা করেছেন। ‘নিপীড়ন’ গল্পটি ২০১০ সালে তাঁর গল্পসংগ্রহে প্রকাশিত হয়। পরবর্তী সময়ে তাঁর অনুমতি সাপেক্ষে গল্পটি বার্সেলোনা রিভিউতে প্রকাশিত হয়।