আমের হুসেইন ও সোফিয়া পান্ডের কবিতা

Authors

  • রায়হান রাইন Translator

Abstract

আমের হুসেইনের জন্ম পাকিস্তানের করাচিতে, ১৯৫৫ সালে। তিনি অল্পকাল ভারতে লেখাপড়ার পর ১৯৭০ সালে লন্ডন চলে যান। সেখানে সোয়াস (এসওএএস) থেকে গ্র্যাজুয়েশনের পর কিছুকাল মার্চেন্ট আইভরি পিকচার্সের জন্য কাজ করেন। বর্তমানে সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরিয়াল রাইটিং ফেলো এবং পাকিস্তান অধ্যয়ন কেন্দ্রের প্রফেসরিয়াল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। আমের হুসেইনের প্রথম কবিতার বই সূর্যের দিকে আয়না (১৯৯৩)। তাঁর অন্য কবিতার বইগুলোর মধ্যে আছে অন্যতর লবণ (১৯৯৯), নীলকান্তমণি (২০০২), ক্যাকটাস শহর (২০০২) এবং অনিদ্রা (২০০৭)। তাঁর লেখা উপন্যাসিকা আরেকটি গুলমোহর গাছ (২০০৯) কমনওয়েলথ পুরস্কারের জন্য মনোনীত হয়। তাঁর প্রথম উপন্যাস মেঘদূত প্রকাশিত হয় ২০১১ সালে । সোফিয়া পান্ডের জন্মও করচিতে, ১৯৬৪ সালে। বাবা-মায়ের দেশ ভারত। তাঁরা এলাহাবাদ থেকে পাকিস্তানে অভিবাসী হন। সোফিয়া পৃথিবীর নানা দেশে বাস করেছেন । এমনকি ঢাকাতেও কেটেছে শৈশবের কিছু সময়। এ ছাড়া থেকেছেন লন্ডন, জেদ্দা, থাইল্যান্ড, নিউইয়র্ক এবং কানাডায়। বর্তমানে থাকেন ক্যালিফোর্নিয়ায়। দেশ, ভাষা ও সংস্কৃতির নানা সীমানায় বাস করে সোফিয়া পান্ডে নিজের পরিচয় দেন এভাবে-‘আমি দক্ষিণ এশীয় আমেরিকান, পাকিস্তানি-ভারতীয়।' তিনি মনে করেন, হাইফেনগুলোর ভেতরেই তাঁর বসতি। সোফিয়া পান্ডে পোয়েট্রি ইন্টারন্যাশনালসহ নানা বিখ্যাত ম্যাগাজিনে কবিতা লেখেন । প্রান্তসীমাগুলি (২০১৫) তাঁর প্রথম কবিতার বই।

Downloads

Published

2023-10-01