মাদুলু ওয়াহিদের দুটি গল্প

Authors

  • ফজল হাসান Translator

DOI:

https://doi.org/10.66329/BAAP.v1i2.44

Abstract

মালদ্বীপের অন্যতম সফল এবং পাঠকনন্দিত লেখক মাদুলু ওয়াহিদ (আরেক নাম ইব্রাহিম ওয়াহিদ) পেশায় শিক্ষক। তিনি বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটি এবং ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। চাকরিজীবনের শুরুতে তিনি সরকার-নিয়োগপ্রাপ্ত শিক্ষক ছিলেন। পরবর্তী সময়ে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং ফাইন্যান্সের উপমন্ত্রী হন। আটটি ভাষায় পারঙ্গম মাদুলু ওয়াহিদ প্রধানত ছোটোগল্প লেখক। লেখালেখির জন্য তিনি ভারতের সাহিত্য একাডেমির ‘মুন্সি প্রেমচাঁদ' পুরস্কার এবং ২০১১ সালে ‘সার্ক লিটারেরি অ্যাওয়ার্ড' লাভ করেন। এ ছাড়া তিনি ২০২০ সালে মালদ্বীপের ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড অব অনার' সম্মানে ভূষিত হন। গল্পসূত্র : ‘সৈকতে একদিন’ এবং ‘ভালোবাসি বৃষ্টির রাত' গল্প দুটি মাদুলু ওয়াহিদের ইংরেজিতে যথাক্রমে ‘আ ডে অন দ্য বিচ’ এবং ‘আই লাভ আ রেইনি ডে' গল্পের অনুবাদ। উভয় গল্প লেখকের ব্লগে প্রকাশিত হয় এবং সেখান থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে।

Downloads

Published

2023-10-01