ভূসম্পদ ব্যবস্থাপনায় দূর অনুধাবন প্রযুক্তি : প্রেক্ষিত বাংলাদেশ
DOI:
https://doi.org/10.66329/BAAP.v6i3.1Abstract
বাংলাদেশ প্রধানত বদ্বীপীয় পলিজসমৃদ্ধ এবং বিপুল ও ঘন জনসংখ্যার একটি দেশ। বিভিন্ন ধরনের ভূসম্পদ অনুসন্ধান ও মূল্যায়ন, আহরণ ও ব্যবস্থাপনা, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ প্রশমন ও মোকাবিলা এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন তথা টেকসই উন্নয়নে দূর অনুধাবন প্রযুক্তি বিশ্বব্যাপী প্রয়োগ হচ্ছে। এ প্রবন্ধে দূর অনুধাবন প্রযুক্তির প্রাথমিক ধারণা ও ইতিহাস, দেশে প্রয়োগের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। ২০৪১ সাল নাগাদ উন্নত অর্থনীতির দেশে অন্তর্ভুক্তির লক্ষ্য পূরণের দৃঢ় আশায় জাতি কাজে নিয়োজিত আছে। এ উন্নত অবস্থাকে টেকসই করতে আধুনিক শিক্ষা-জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ, নিজস্ব অভিজ্ঞ ও দক্ষ জনবল দরকার—ভূসম্পদ ক্ষেত্রে দ্রুত অগ্রসরমান দূর অনুধাবন প্রযুক্তি এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।
Bangladesh is mainly being developed by deltaic processes and it is the home of huge and dense population. Remote Sensing technology is widely used in many disciplines worldwide. There is ample opportunity to apply remote sensing technology for exploration, evaluation, exploitation and management of our georesources, environment and ecology, natural hazard for sustainablility. Principles and brief history upto date and potential use of this techlonogy in the country have been discussed in this article. Through education and training we have to build an experienced and skilled manpower for getting the optimum benefit of science and technology to achieve our aspired goal for a developed nation by 2041.