ভারতের সাহিত্য আলোকিত স্বৈরতন্ত্রের পুরাণকাহিনি

Authors

  • শশী থারুর Author
  • সুরেশ রঞ্জন বসাক Translator

Abstract

ইতিহাস পড়তে গেলে আমার কেন জানি প্রকরণগত জোড়াতালি (যা আমরা উত্তর- আধুনিক সাহিত্যে ‘প্যাটিশ' (Pastiche) হিসেবে জানি) এবং প্রচ্ছন্ন ইতিহাস বিনির্মাণ চেতনার জন্য সালমান রুশদির Haroun and the sea of stories ('কথাসরিৎসাগর' নয়)-এর কথা মনে পড়ে। তবে রুশদির বাইফোকাল দিয়ে নয়-একটু ভিন্নভাবে, বলা যায় ত্রিমাত্রিকতভাবে দেখার জন্য। তাঁর দ্বিতীয় চাঁদ ‘কাহানি'-র দুটো পিঠ আছে-চির অন্ধকার ও চির আলোকিত দুটো চন্দ্রপৃষ্ঠ-পরস্পরের প্রতিপক্ষ দুই পক্ষ। চুপ-পক্ষ ও গপ্পোপক্ষের এই দুই প্রজাতি ফিকশনের গণ্ডি পেরিয়ে ইতিহাসের বড়ো আসরে জায়গা বদল সাপেক্ষে রাজপক্ষ-প্রজাপক্ষ, শাসক-শাসিত, সভ্য- বর্বর, শ্বেতাঙ্গা-অশ্বেতাঙ্গ ইত্যাদি বাইনারির অভিধা পেয়েছে। লেখ্য-ইতিহাসে অনুগত ও অননুগত ইতিহাসবিদদের ভিন্ন অভীষ্টের কারণে তাই একই ঐতিহাসিক ঘটনা একাধিকভাবে বর্ণিত ও ব্যাখ্যাত হয়েছে। এর পাশাপাশি তুলনামূলক ও অধিকতর নির্মোহ ইতিহাসচর্চার একটি ধারা উত্তর-ঔপনিবেশিক চেতনার সঙ্গে মিলে সৃষ্টি করেছে তৃতীয় কণ্ঠের। ‘রি- রাইটিং হিস্ট্রি'-র জন্য তাই তৃতীয় ধারাটিই হয়ে উঠেছে শুদ্ধি-নির্ণায়ক পাঠ।

Downloads

Published

2023-10-01