জংলি ফুল

Authors

  • অমৃতা প্রীতম সিং Author
  • নাহার তৃণা Translator

Abstract

অমৃতা প্রীতম সিং পাঞ্জাবি ও হিন্দি ভাষার একজন উল্লেখযোগ্য লেখক। একাধারে তিনি কবি, গল্পকার, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক হিসেবে খ্যাতি লাভ করেন। ব্রিটিশ শাসিত অবিভক্ত ভারতবর্ষের পাঞ্জাব অঞ্চলের গুজরানওয়ালা গ্রামে ১৯১৯ সালের ৩১ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি গতানুগতিক নিয়মকানুনের ফাঁকফোকর নিয়ে প্রশ্ন করতে অভ্যস্ত ছিলেন। তাঁর লেখালেখিতে সেই দ্রোহ, প্রতিবাদ স্পষ্ট। তাঁর প্রথম কবিতা সংকলন অমৃত লেহরে (অমৃত তরঙ্গ) প্রকাশিত হয় ১৯৩৬ সালে। তাঁর বয়স তখন মাত্র ১৬। ১৯৩৬ থেকে ১৯৪৩ সালের মধ্যে তাঁর ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। ১৯৪৭ সালে দেশভাগের নামে মানবতার যে বিপর্যয় তিনি চাক্ষুষ করেছিলেন, সেটি তাঁকে ভেতরে ভেতরে গুঁড়িয়ে দিয়েছিল যেন। তাঁর জন্মস্থান পাঞ্জাবে দেশভাগের আঘাত, বিশেষ করে সমাজ-সংসারের কাছে তুচ্ছ নারীদের জীবনে যে মর্মন্তুদ থাবা আঘাত হানে, ১৯৫০ সালে সেই অভিজ্ঞতার আলোকে রচনা করেন তাঁর বিখ্যাত উপন্যাস পিঞ্জর। উপন্যাসটি নিয়ে পরবর্তী সময়ে বলিউডে অসাধারণ একটি চলচ্চিত্র নির্মিত হয়। অমৃতার কলম যেমন মানবতার কথা বলেছে, আবার প্রেম বিষয়েও যথেষ্ট সরব ছিল। ছয় দশকের দীর্ঘ সময় ধরে তিনি অজস্র সাহিত্যকীর্তি রচনা করেন। ভারত-পাকিস্তান দুই ভূখণ্ডের মানুষের কাছেই শুধু নন, অনুবাদের কারণে বহির্বিশ্বেও অমৃতা প্রীতম আজ পরিচিত এক নাম। ২০০৫ সালের ১৩ অক্টোবর অমৃতা প্রীতম মৃত্যুবরণ করেন।

Downloads

Published

2023-10-01