পত্রিকা সম্পর্কে

বাংলা ভাষায় আন্তর্জাতিক মানের বিজ্ঞানচর্চার গবেষণা ও প্রসারের লক্ষ্যে বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ ‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’ প্রকাশ করে আসছে। বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকাটি বাংলা একাডেমির বিজ্ঞান বিষয়ক ষাণ্মাসিক মুখপত্র। এ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৪ সালে। পত্রিকাটির ১ম বর্ষে ১০জন সম্পাদকমণ্ডলীর সম্পাদনায় ০৪টি সংখ্যা প্রকাশিত হয়। সম্পাদকমণ্ডলীতে যারা ছিলেন তাঁরা হলেন- ড. মযহারুল ইসলাম-সভাপতি, ড. মুহম্মদ ইন্নাস আলী-সদস্য, ড. জহুরুল হক-সদস্য, ড. এ.কে.এম আমিনুল হক-সদস্য, অধ্যাপক মোহাম্মদ আবদুল জব্বার-সদস্য, আবদুল হক খন্দকার-সদস্য, ডা. বদরুদ্দোজা চৌধুরী-সদস্য, লুৎফুল হায়দার চৌধুরী-সদস্য/আহ্বায়ক, ড.মুহাম্মদ ইব্রাহিম-সদস্য, মোহাম্মদ গাজীউর রহমান-সদস্য।

With the aim of researching and promoting international standard scientific practice in Bengali, the Public Relations, Information Technology and Training Department of Bangla Academy has been publishing 'Bangla Academy Science Magazine'. Bangla Academy Science Magazine is the bi-monthly mouthpiece of Bangla Academy on science. This magazine was first published in 1974. In the first year of the magazine, 04 issues were published under the editorship of 10 members of the editorial board. The members of the editorial board were – Dr. Mazharul Islam-President, Dr. Muhammad Innas Ali-Member, Dr. Zahurul Haque-Member, Dr. A.K.M. Aminul Haque-Member, Professor Mohammad Abdul Jabbar-Member, Abdul Haque Khandaker-Member, Dr. Badruddoza Chowdhury-Member, Lutful Haider Chowdhury-Member/Convenor, Dr. Muhammad Ibrahim-Member, Mohammad Gaziur Rahman-Member.