নিপাহ ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা, সুষম খাদ্য ও যোগব্যায়ামের ভূমিকা
DOI:
https://doi.org/10.66329/BASJ.v6i1.1Keywords:
নিপাহ ভাইরাস, জুনোটিক, বাদুড়, মিথস্ক্রিয়া, দুর্ভাব, ভ্যাকসিন, থেরাপিউটিক ওষুধ, সুষম খাদ্য ও যোগব্যায়ামAbstract
নিপাহ ভাইরাস একটি জুনোটিক রোগ। এটি মূলত বাদুড়বাহিত একটি রোগজীবাণু যা মানুষ এবং অন্যান্য প্রাণীদেহে সংক্রমণ ছড়ায়। বিভিন্ন জুনোটিক ভাইরাসের মারাত্মক প্রাদুর্ভাব পরিবেশগত পরিবর্তন, মানুষ থেকে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ যা প্রাণীর মিথস্ক্রিয়ার প্রভাবে ঘটে। নিপাহ ভাইরাস দিয়ে সৃষ্ট অসংখ্য রোগের প্রাদুর্ভাব যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংক্রমণ ছড়িয়েছে। নিপাহ ভাইরাসের প্রাকৃতিক হোস্ট হওয়ার কারণে বাদুড়গুলো লক্ষণহীন বাহক, কিন্তু এগুলোর লালা, মূত্র, বীর্য, মল ইত্যাদি মিশ্রিত দূষিত খাবারের মাধ্যমে বা সরাসরি মানুষের মধ্যে সংক্রমণ ছড়ায়। রোগের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে- জ্বর, কাশি, মাথাব্যথা, তাৎক্ষণিক ও মারাত্মক শ্বাসকষ্ট। মারাত্মক রোগীদের ক্ষেত্রে তীব্র মস্তিষ্কপ্রদাহ, খিঁচুনি এবং দীর্ঘমেয়াদি স্নায়বিক সমস্যা দেখা দেয় এবং রোগী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অচেতন হয়ে যেতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বে নিপাহ ভাইরাসের মৃত্যুর হার ৪০% থেকে ৭৫% অনুমান করে। নিপাহ ভাইরাস সংক্রমণ প্রতিরোধ বা চিকিৎসার জন্য কোনো লাইসেন্সপ্রাপ্ত ভ্যাকসিন বা থেরাপিউটিক ওষুধ নেই। নিপাহ ভাইরাস সংক্রমণরোধে নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া, বাদুড়সহ বিভিন্ন বন্যপ্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলা ও কাঁচা খেজুরের রস পান না করা। সংক্রামিত ব্যক্তির বয়স, পেশা ও দৈহিক অবস্থার উপর ভিত্তি করে নিয়মিত, পরিমিত, সহজপাচ্য পুষ্টিকর সুষম খাদ্য খাওয়া; রোগমুক্তির পর, কয়েকদিন বিশ্রাম নিয়ে নিয়মিত যোগব্যায়াম অনুশীলন করা। এতে দ্রুত স্বাস্থ্যোন্নতি ঘটে এবং দীর্ঘায়ু লাভ হয়।
Nipha virus is a zoonotic disease. This disease cased by bats transmits disease to men and other animals. Destructive infections of zoonotic virus spread from closely conected men to men and from animal to men. Mutation occurred among various types of virus showing various patterns of infections. Nipah virus has caused various kinds of diseases in the South and South-East Asian regions. Due to the reason, the bats are the National host of Nipha virus and for that the bats are symptomless carrier transmitting diseases through mixed foods including saliva, urine, sperm, stool etc. of bats and or directly transmitt disease to men. The symtoms of the diseases are fever, caugh, headache, acute respiratory problems and severe respiratory problems. In case of severe infected patient’s fatal encephalitis, seizures and neurological signs occurred and within 24 to 48 hours the patients become unconscious/senseless. According to World Health Organization, it was apprehended that the death rate of Nipha virus was from 40% to 75%. There was no licentiate vaccine or therapeutic medicine yet to prevent the Nipha virus infections. For the prevention of Nipha virus, people should regularly wash their hands with soap water, avoid touch of various infected aminals and avoid drinking rough juice of date-palm. Infected person (s) might also be taken balanced diets properly, regularly and timely according to age, occupations and physical activities; and after being free from Nipha virus infection, they should take rest for a few days, then practice yoga regularly and timely, which can recover illness, improve health and extend long-life.