পরিবেশ দূষণে আর্সেনিক এবং আর্সেনিকোসিস মোকাবিলায় বাংলাদেশ

Authors

  • মোঃ হাবিবুর রহমান মিঞা Author

DOI:

https://doi.org/10.66329/BASJ.v6i1.3

Abstract

গত শতকের শেষ দিকে বাংলাদেশ তার বিশাল জনসংখ্যাকে নিরাপদ পানি সরবরাহের জন্য নলকূপ স্থাপন করে প্রায় ৯৭% জীবাণুমুক্ত পানি সরবরাহ করে। কিন্তু পানি সরবরাহের জন্য নির্মিত নলকূপ থেকে সুপেয় পানি পাওয়া গেলেও, এখন পর্যন্ত পানির গুণগত বিশ্লেষণ নিয়ে কেউ চিন্তা করেনি। পরবর্তীকালে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে ১৯৯৩ সালে বরঘরিয়া ইউনিয়নে প্রথম নলকূপের পানিতে অধিক পরিমাণে আর্সেনিকের সন্ধান পাওয়া যায়। এই জেলাতেই ১৯৯৪ সালে প্রথম আর্সেনিকোসিস রোগী শনাক্ত করা হয়। ভূগর্ভস্থ খাবার পানিতে আর্সেনিকের মাত্রাতিরিক্ত মিশ্রণ নিয়ে কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। অনুমান করা হয় যে, হাজার বছর ধরে হিমালয় এবং উঁচু পার্বত্য এলাকা থেকে নেমে আসা উচ্চমাত্রার আর্সেনিকযুক্ত নুড়ি, পাথর নিচে পতিত হয়ে কালক্রমে যে পানিবাহী স্তর সৃষ্টি করেছে সেটাই পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিকের প্রধান কারণ। বিজিএস/এমএমআই-১৯৯৮-এর জরিপও বলেছে প্রাকৃতিক নিয়মেই ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণ হচ্ছে। কারণ যাই হোক না কেন আর্সেনিকের নীরব দংশনে বিপন্ন হচ্ছে মানুষ আর সভ্যতা। বাংলাদেশে প্রায় ৪ কোটিরও বেশি মানুষ আজ আশঙ্কাজনকভাবে আর্সেনিক দূষণে কবলিত। দৈনিক ইত্তেফাকে ১৯৯৯ সালে প্রকাশিত আর্সেনিক সংক্রান্ত শিরোনামটিতে বাংলাদেশের আর্সেনিক বিপর্যয়কে রাশিয়ার চেরনোবিলের চাইতেও ভয়াবহ উল্লেখ করা হয়েছে। মানবদেহে দীর্ঘস্থায়ীভাবে আর্সেনিকের বিষক্রিয়াকে আর্সেনিকোসিস বলে। যদিও আর্সেনিকোসিস পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিদ্যমান কিন্তু আমাদের দেশের জন্য এটি একটি নতুন রোগ। বাংলাদেশের প্রায় অধিকাংশ লোকেরই আর্সেনিক দূষণ ও আর্সেনিকোসিস সম্পর্কে ধারণা নেই। বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের এই রোগে বিভিন্ন দিক সম্পর্কে ধারণা কম। এমতাবস্থায় বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় আর্সেনিকোসিস রোগ নির্ণয় ও রোগী ব্যবস্থাপনার পর্যাপ্ত জ্ঞান ও প্রশিক্ষণ প্রয়োজন।

At the end of last century, Bangladesh installed tube-wells to cover almost 97% safe water for its large population. But potable water supplied from tube-well was not adequately analyzed to learn about composition of ground water till then. In 1993 at Baroghoria Union in the district of Chapainawabgan was first detected excess arsenic in tube-well water in Bangladesh. It was for the first time that arsenicosis patient was detected in this district in 1994. Till now, there was no certain report of finding arsenic in potable and the ground water. It is assumed that stones and fragmented over coming down from the Himalaya and high hilly regions day by day form a larger portion which in contact form excess arsenic in water. In 1994 BGS/MMI survey also identified arsenic in Bangladesh. Whatever the reason, the arsenic in water is the silent killer of man and civilization. Almost 4 cores of population of Bangladesh are alarmingly under the threat of arsenic. In 1999 the daily Ittefaq published arsenic related news where severe arsenic problem of Bangladesh is mentioned to be more destructive than the chernobly disaster in Russia Long-term arsonic poisoning in human body is called arsenicosis. Even though arsenicosis disease exit in different countries, it is a new disease in Bangladesh. Most of the people of Bangladesh have no idea about arsenic population and arsenicosis. Health staffs of Bangladesh have no sufficient knowledge about these diseases. In this respect, the health workers of Bangladesh need sufficient Knowledge and training on diagnosis and health management.

Downloads

Published

2024-12-31