ধান : বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও গর্বের ফসল
DOI:
https://doi.org/10.66329/BASJ.v6i1.6Abstract
দশ হাজার বছর আগে মানুষ ‘শিকার ও সংগ্রাহকের’ জীবন ছেড়ে কৌতূহলের বশে উদ্ভিদ ও প্রাণী প্রতিপালন শুরু করেছিল। সেটাই ছিল কৃষির শুরু বা প্রথম কৃষিবিপ্লব। দ্বিতীয় কৃষিবিপ্লবের সময়কাল খ্রিষ্টপূর্ব চার হাজার অব্দ থেকে আঠারো শতকের প্রথম পর্যায় পর্যন্ত। এই সময়ের কৃষি আগের মতোই প্রকৃতি-নির্ভর ছিল। তবে সিন্ধু-সভ্যতা থেকে মোগল আমল পর্যন্ত সময়ে উদ্ভাবিত চাষের যন্ত্রপাতি, পশুশক্তির ব্যবহার, সেচ-ব্যবস্থার প্রচলন, বৈরী-পরিবেশে অভিযোজন উপযোগী কৃষিব্যবস্থাপনা, ভূমি-রাজস্ব ব্যবস্থাপনা ইত্যাদি তৎকালীন কৃষিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম হয়। তৃতীয় কৃষিবিপ্লবের শুরু আঠারো শতকের প্রথম থেকে প্রথাগত কৃষি গবেষণার মাধ্যমে। তবে আধুনিক ভুট্টা, গম, এবং ধান গবেষণার মাধ্যমে ফলনে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হয় বিশ শতকের মাঝামাঝি সময়ে। এটাই বহুল আলোচিত সবুজ বিপ্লব। এখন চতুর্থ শিল্পবিপ্লব শুরু হয়ে গেছে। কৃষিকেও তাই শিল্পবিপ্লবের সাথে তাল মিলাতে এখনই জীবপ্রযুক্তি, ন্যানো প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোট ইত্যাদি সমন্বয়ে জলবায়ু-চৌকশ কৃষি পরিবেশ গড়ে তুলতে হবে। তাহলেই চতুর্থ কৃষিবিপ্লব সম্ভব হবে।
Out of curiosity, humans opted for domesticating plants and animals instead of hunting and gathering around 10,000 years ago to initiate Ôagriculture,Õ i.e., the First Agricultural Revolution. The nature-dependent Second Revolution took place from the Indus Civilisation to the Mughal period, characterised by some significant innovations like agricultural implements, irrigation systems, agricultural administration, etc., which founded the basis for the Rational Agricultural Revolution, or the Third Agricultural Revolution in the eighteenth century. Scientists developed several high-yielding crops and relevant cultural practices in the mid-twentieth century satisfy the hungry millions. Currently, the 4IR is underway, but the Fourth Agricultural Revolution (4AR) has yet to gain momentum, especially in Bangladesh. Now it is the time to make agriculture smart with Biotechnology, Nanotechnology, AI, IoT, robots, etc., to satisfy the dayÕs demands.