নাবী খরিফ মৌসুমে মুগকলাইয়ের ফলনে উন্নত জাত ও বপন ঘনত্বের প্রভাব

Authors

  • মোঃ হাসান কবীর Author

DOI:

https://doi.org/10.66329/BASJ.v6i1.7

Abstract

বাংলাদেশে নাবী খরিফ মৌসুমে মুগকলাইয়ের ফলন উপাদান ও ফলনের উপর উন্নত জাত ও বপন ঘনত্বের প্রভাব জানার জন্য একটি মাঠ পরীক্ষণ সম্পাদন করা হয়। উক্ত পরীক্ষণে মুগকলাইয়ের পাঁচটি উন্নত জাত যথাবারিমুগ-২, বারিমুগ-৩, বারিমুগ-৪, বারিমুগ-৫ ও বিনামুগ-২ এবং তিনটি বপন ঘনত্ব যথা-২০ সেমি.´২০ সেমি., ৩০ সেমি. ´ ১০ সেমি. ও ৪০ সেমি. ´ ৩০ সেমি. অন্তর্ভুক্ত করা হয়। গবেষণার ফলাফলে নাবী খরিফ মৌসুমে ৩০ সেমি.´১০ সেমি. ঘনত্বে বপনকৃত বারিমুগ-৩ জাত থেকে সর্বাধিক ফলন (১১৪৩ কেজি/হেক্টর) পাওয়া গেছে। আর ৪০ সেমি. ´ ৩০ সেমি. ঘনত্বে বপনকৃত বারিমুগ-৫ জাতের উৎপাদিত ১০০০-বীজের ওজন সর্বোচ্চ পরিমাণে (৩৫.৬৮ গ্রাম) এবং সর্বোচ্চ দৈর্ঘ্যরে পড (৭.৬০ সেন্টিমিটার) উৎপাদিত হয়েছে।

Downloads

Published

2024-12-31