মানবস্বাস্থ্যের উপর অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাব
DOI:
https://doi.org/10.66329/BASJ.v6i1.11Abstract
খাদ্য গ্রহণের পর মানবদেহের অভ্যন্তরে খাদ্য থেকে শক্তি রূপান্তরের সময় একটি স্বাভাবিক হুমকি তৈরি হয় ক্ষতিকারক প্রতিক্রিয়াশীল মুক্ত যৌগ বা ফ্রি র্যাডিকেল নামক রাসায়নিক গঠনের মাধ্যমে। এই ফ্রি র্যাডিকেলগুলো খুব বেশি মাত্রায় দেহকোষ এবং বংশগতির বিভিন্ন উপাদানের ক্ষতি করতে সক্ষম। এছাড়া ব্যায়াম, তামাক বা সিগারেটের ধোঁয়া, বায়ুদূষণ এবং সূর্যালোকের সংস্পর্শে আসার মাধ্যমেও এই ক্ষতিকারক প্রতিক্রিয়াশীল মুক্ত যৌগগুলো উৎপন্ন হতে পারে। এই যৌগগুলো এতটাই শক্তিশালী হয় যে, দেহাভ্যন্তরে উৎপন্ন হওয়ার পরপরই পাশ্ববর্তী অন্য কোনো পদার্থ থেকে ইলেক্ট্রন নিজের মধ্যে টেনে নেয়, এতে মূল পদার্থটি তার গঠন ও কার্যকারিতা হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিকারক প্রতিক্রিয়াশীল মুক্ত যৌগ ডিএনএ-এর মধ্যকার স্ট্র্যান্ডে কোড করা নির্দেশাবলির পরিবর্তনও ঘটিয়ে মানবদেহে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে।
গ্রহণ করা খাদ্য থেকে উৎপন্ন ক্ষতিকারক প্রতিক্রিয়াশীল মুক্ত যৌগগুলোকে প্রতিহত করার জন্য প্রতিরোধক যৌগ বা যোদ্ধাও উৎপন্ন হয়। এসব প্রতিরোধক যৌগ উদারভাবে ফ্রি র্যাডিকেলগুলোকে ইলেক্ট্রন দান করার পরেও নিজেরা জঞ্জালে পরিণত হয় না। এরা ডিএনএ-এর মেরামত ও সুরক্ষা এবং কোষের স্বাভাবিকতা বজায় রাখার প্রক্রিয়ার সাথে জড়িত হয়। বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে, যেগুলো মানবদেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করতে পারে। এগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত হলো-ভিটামিন এ, সি, ই, কে, বিটাক্যারোটিন, ক্যারোটিনয়েড, ফ্লাভোনয়েড, জিংক, কপার, সেলেনিয়াম, গ্লুটাথিয়ন প্রভৃতি। এদের বেশিরভাগই প্রাকৃতিকভাবে তৈরি এবং খাদ্যে এদের উপস্থিতি প্রাকৃতিক সুরক্ষা হিসেবে কাজ করে থাকে।
উদ্ভিদজাত অ্যান্টিঅক্সিডেন্টগুলো মানবস্বাস্থ্যের জন্য উপকারী বলে বিবেচিত হয়েছে। দীর্ঘস্থায়ী রোগের কারণ এবং দেহের জন্য ক্ষতিকারক অ্যান্টিঅক্সিডেন্টগুলো প্রতিক্রিয়াশীল মুক্ত যৌগ বা ফ্রি র্যাডিকেলগুলোকে নির্মূল করতে পারে। ফল, শাকসবজি ও মসলাজাতীয় খাবার অ্যান্টিঅক্সিডেন্টের উৎস। বর্তমান নিবন্ধটিতে অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হিসেবে ফল, শাকসবজি ও মসলাজাতীয় খাবার সম্পর্কে আলোচনা করা হয়েছে।]
A natural threat during food-to-energy conversion inside the human body after consumption is the formation of harmful reactive free compounds or chemicals called free radicals. These free radicals are capable of damaging the bodyÕs cells and genetic material in high doses. These harmful reactive free compounds can also be produced through exercise, exposure to tobacco or cigarette smoke, air pollution, and sunlight. These compounds are so strong that soon after they are formed in the body, they attract electrons from other surrounding substances, causing the original substance to lose its structure and function. These harmful reactive free radicals or free radicals can cause a variety of problems in the human body by altering the instructions coded in the interstrands of DNA.
Inhibitory compounds or fighters are also produced to counteract harmful reactive free compounds produced by ingested food. These inhibitory compounds do not themselves become scavengers even after generously donating electrons to free radicals. They are involved in the repair and protection of DNA and the maintenance of cell normality. There are a variety of substances that can act as antioxidants in the human body. Among these, the best known are vitamins A, C, E, K, betacarotene, carotenoids, flavonoids, zinc, copper, selenium, glutathione etc. Most of them are naturally occurring and their presence in food acts as a natural preservative.
Antioxidants from plants have been found to be beneficial to human health. Antioxidants can scavenge reactive free radicals that cause chronic disease and harm the body. Foods like fruits, vegetables and spices are sources of antioxidants. This review discusses about fruits, vegetables and spices as sources of antioxidants.]