সক্রেটিসের জ্ঞান ও দর্শনে বিজ্ঞানাশ্রয়
DOI:
https://doi.org/10.66329/BASJ.v6i1.14Abstract
মহান দার্শনিক এবং বিজ্ঞান অনুরাগী সক্রেটিস শুধু দর্শনশাস্ত্রেই নয়, বিজ্ঞানের বিভিন্ন শাখা; পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত, জ্যামিতি, চিকিৎসাবিজ্ঞান ইত্যাদি বিষয়েও গভীর জ্ঞান রাখতেন। তাঁর জ্ঞান এবং দর্শন চরমভাবে বিজ্ঞানাশ্রয়ী। দর্শনের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক তিনি হৃদয় দিয়ে অনুধাবন করতেন। তিনি কোনো বিদ্যালয়ে পড়াশোনা করেছেন বলে জানা যায়নি, এরপরও নিজস্ব অধ্যয়ন ও অনুসন্ধানী দৃষ্টিতে পর্যবেক্ষণের মাধ্যমে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করেছেন।
তখন গ্রিসে বিজ্ঞান শুধু পথচলা শুরু করেছে। থেলিস, পিথাগোরাস, ডেমোক্রিটাস প্রমুখ বিজ্ঞানী ও দার্শনিকগণ বস্তুত বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গিতে প্রকৃতির কার্যকারণগুলো বিশ্লেষণ করতে শুরু করেছেন। সক্রেটিস তাঁর অর্জিত জ্ঞান কোনো গ্রন্থে লিপিবদ্ধ করে যাননি। রাস্তার ধারে কিংবা কোনো হাটবাজারে লোক জড়ো করে প্রশ্নোত্তরের মাধ্যমে দ্বান্দ্বিক পদ্ধতিতে বক্তৃতা করেই জ্ঞান বিতরণ করতেন। পরবর্তীকালে তাঁর প্রিয় শিষ্য প্লেটো দ্য রিপাবলিক ও অন্যান্য গ্রন্থের মাধ্যমে সক্রেটিসের সাথে অন্যান্য শিষ্যদের কথোপকথন লিপিবদ্ধ করে যান, যা আজও সারাবিশ্বে উৎকৃষ্ট মানের সাহিত্য হিসেবে সমাদৃত।
প্রহসনের বিচারে হেমলক পানে মৃত্যুদণ্ড দেবার পর কার্যকরের অপেক্ষায় সক্রেটিস যখন কারাগারে, তখন তাঁর ঘনিষ্ঠ শিষ্য ক্রিটো, ফিডো, থ্র্যাসিমেকাস, পলিমারকাস, গ্লকন, অ্যাডিমেন্টাস প্রমুখের সাথে আলাপচারিতায় অন্যান্য বিষয়ের সাথে বিজ্ঞান বিষয়েও সক্রেটিসের অগাধ জ্ঞানের পরিচয় পাওয়া যায়। আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে সক্রেটিস তৎকালীন জ্ঞান-বিজ্ঞানের হালনাগাদ তথ্য ও তত্ত্ব সম্পর্কে যতটুকু ধারণা ও জ্ঞান রাখতেন, তা বর্তমান পৃথিবীর মানুষকেও বিস্মিত করে। তিনি আজও সারা পৃথিবীর মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু।]
Abstract : The great philosopher and science-lover Socrates possessed immense knowledge not only in Philosophy but also in different branches of sciencs, for example Physics, Chemistry, Biology, Mathematics, Geometry, Medical Science, etc. His knowledge and philosophy was extremely science-based. He heartly realised a deep relationsheep between science and philosophy. He is not known to have any institutional knowledge but he acquired knowledge through self study and inquisitive observation.
In Greece, science then had just started its walk. Philosophers and scientiests like Thales, Pythagorus, Democritus had started explaining the causes and effects of nature from scientific vewpoint.
Socrates did not document his acquired knowledge in any book. He used to gather people by the side of a road or in a market place and lectured his knowledge among them through question-answer in dialectic method. In later days, Plato, a favourite disciple of Socrates, documented his conversations with other disciples in The Republic and in other books, which are still regarded as among the best literary work in the world.
Socrates was sentenced to death in a farcical trial. His immense knowledge of science as well as other topics could be identified in his conversation with his intimate disciples Crito, Phaedo, Thrasymachus, Polemarcus, Glaucon, Adeimantus and others, while he awaits execution.
It is a wonder to the people of todayÕs world how he possessed the knowledge and idea of the theory and information of the science of that time about two and a half thousand years before today. He is still the center of attraction to the people of todayÕs world.