খাদ্য ও খাদক
DOI:
https://doi.org/10.66329/BASJ.v6i1.16Abstract
যেকোনো রাসায়নিক ধারার মতো জীবদেহের প্রয়োজন হয় বিক্রিয়ক সরবরাহের। এসব প্রয়োজনীয় বিক্রিয়ক যৌগ প্রাণিকুল সংগ্রহ করে খাদ্য গ্রহণের মাধ্যমে, উদ্ভিদকুল পরিবেশের বিভিন্ন উপাদান ও নিয়ামকের সাহায্যে নিজদেহেই সংশ্লেষ করে। খাদ্যের জন্য সাধারণত প্রাণিজগৎ উদ্ভিদের ওপর সরাসরি নির্ভর করে। অবশ্য কখনো কখনো এর ব্যতিক্রমও ঘটতে দেখা যায়। লক্ষ লক্ষ বছরের পরিক্রমায় এক অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছে এই দুই জগতের বাসিন্দাদের মধ্যে। সে সম্পর্ক কেবল খাদ্য ও খাদকের নয়, বরং পরিপূরকের-একত্রে বেড়ে ওঠার।
Like any other chemical system, living organisms also need continuous supply of reactants. Animals get these reactants by taking food, and plants synthesize them in their own body with necessary compounds and surrounding conditions. Animals mainly depend directly on plants for food. But there are some exceptions as well. Million years of traveling together has created an indivisible relationship among the members of these two kingdoms. This is not a predator-prey relationship only. It is rather complementary-a relationship of growing together.