স্থায়ী জৈব দূষক ও বাংলাদেশের পরিবেশ দূষণঝুঁকি এবং ভবিষ্যৎ করণীয়

Authors

  • বিদ্যুৎ চন্দ্র সরকার Author

DOI:

https://doi.org/10.66329/BASJ.v6i1.22

Abstract

স্থায়ী জৈব দূষক (Persistent Organic Pollutants-POPs) এমন রাসায়নিক পদার্থের একটি শ্রেণি যা পরিবেশে দীর্ঘ সময় ধরে স্থায়ী থাকে এবং মানবস্বাস্থ্য, জীববৈচিত্র্য, এবং বাস্তুতন্ত্রের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে। সাধারণত কীটনাশক এবং শিল্প রাসায়নিক হিসেবে ব্যবহৃত এই দূষকগুলো পরিবেশে স্থায়ী হয়ে বায়ু, জল এবং মাটিতে ছড়িয়ে পড়ে এবং জীবদেহে জমা হয়। ২০০১ সালে স্টকহোম কনভেনশনের মাধ্যমে বিশ্বব্যাপী POP কমানো এবং নিষিদ্ধকরণের প্রচেষ্টা শুরু হয়, যার অধীনে ১২টি প্রধান দূষককে নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ, একটি উন্নয়নশীল দেশ হিসেবে, দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়া শিল্প, কৃষি এবং বাণিজ্যিক কার্যক্রমের ফলে POPs দূষণের একটি গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে, যা মাটি, জল এবং বায়ু দূষণের মাধ্যমে পরিবেশ এবং জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই প্রতিবেদনটি বাংলাদেশের POP-সম্পর্কিত বর্তমান পরিস্থিতি, এর দ্বারা সৃষ্ট দূষণ ও ঝুঁকি, এবং এর প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপসমূহের সুপারিশ প্রদান করে। বিশেষ করে, যথাযথ আইন, গবেষণা এবং জনসচেতনতার মাধ্যমে এই দূষণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। একটি টেকসই পরিবেশ নিশ্চিত করতে জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।

Persistent Organic Pollutants (POPs) are a class of chemical substances known for their long-lasting stability in the environment, posing severe risks to human health, biodiversity, and ecosystems. Commonly used as pesticides and industrial chemicals, POPs persist in the environment, moving through air, water, and soil, and accumulating in living organisms over time. Since the Stockholm Convention in 2001, a global effort has been to reduce and eliminate POPs, including twelve primary pollutants initially targeted. For a developing nation like Bangladesh, the rise in industrial, agricultural, and commercial activities has significantly increased the presence and impact of POPs, leading to soil, water, and air contamination. This article discusses the current state of POPs in Bangladesh, exploring the various environmental and health risks associated with these chemicals. Additionally, it highlights the challenges posed by limited research, public awareness, and legal frameworks while emphasizing the urgent need for effective control measures. The report concludes with recommendations for mitigating the risks of POPs, including legislative improvements, public awareness programs, and collaboration on a national and international scale to protect environment and public health.

Downloads

Published

2024-12-31