পত্রিকা সম্পর্কে

কিশোরদের জন্য প্রকাশিত বাংলা একাডেমি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘ধানশালিকের দেশ’। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৩ সালে। বর্তমানে বছরে চারটি সংখ্যা প্রকাশিত হচ্ছে। দেশের খ্যাতিমান প্রবীণ-নবীন লেখকরা নিয়মিত লিখছেন। মুদ্রিত হচ্ছে শিশু-কিশোরদের উপযোগী গল্প, কবিতা, ছড়া, চিরায়ত শিশু-কিশোর সাহিত্য, খেলাধুলা, চিত্রকলাসহ নানা আঙ্গিকের লেখা। এটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা একাডেমির মহাপরিচালক।

Bangla Academy's quarterly literary magazine 'Dhanshaliker Desh' is published for teenagers. It was first published in 1973. Currently, four issues are being published a year. Renowned veteran and new writers of the country are writing regularly. Stories, poems, rhymes, traditional children's and teenagers' literature, sports, paintings and other writings in various genres are being published. The Director General of Bangla Academy serves as its editor.