কীভাবে হলেম পাখি

Authors

  • হাসান হাফিজ Author

DOI:

https://doi.org/10.66329/DD.v53i2-3.3

Abstract

পাখা যদি পাই মেঘে মেঘে উড়ি
এই দেশ থেকে ওই দেশ ঘুরি,
পার হই নদী সাগর পাহাড়
চোখ ভরে দেখি মায়াবী প্রকৃতি
মনে এঁকে নিই সুরভিত স্মৃতি
কী যে অপরূপ রঙের বাহার
বলার মতন ভাষা নাই আর
আঁকাজোকা লেখা সবই একাকার
হাসি উচ্ছ্বাসে মমতা মায়ায়
দরদিয়া সুখ নিঝুম ছায়ায়
পাখা যদি পাই
মনে খেদ নাই
দিগন্তে দূরে নিজেরে হারাই
পাখি হতে পারি ছেড়ে বাসাবাড়ি
ঘুড়িকে হারিয়ে
মাঠঘাট বন প্রান্ত ছাড়িয়ে
সোনা রোদ্দুর মহাকাশচারী
হতে পারি ঠিক
ঘুরে দশদিক
এই কথামাঝে নাই বাড়াবাড়ি৷

Downloads

Published

2025-09-30