দুখু মিয়ার কবিতা
DOI:
https://doi.org/10.66329/DD.v53i2-3.4Abstract
একটি নক্ষত্র হাঁটে— আমি তার সাথে সাথে হাঁটি,
কুড়ানো তারার ফুল ভরি, সোনার পাথর বাটি।
একটি নক্ষত্র থামে, আমি তার সমান দূরতা,
অবুঝ বালক বলে— শোনো নিষ্প্রয়োজন মূঢ়তা।
আগুনের বীণা বাজে সারারাত- গোখরোর ফণা,
‘আপনার বিষজ্বালা’ কি— তোমার পোষাবে না!
চিতার শরীর থেকে ক্ষিপ্রতা খুলে সন্তর্পণে চলি,
বর্ধমান পথ ভোলে— হারায় আসানসোল গলি।
মা আমার স্বপ্ন বোনে, বাবা দূর বনেতে হারায়,
আমি দুখু মক্তবেতে রোজ আম-সিপারা পড়াই।
সময় পেলে বকুল বনে যাই— ফুল কুড়িয়ে ফুরুত,
কিছুটা ফুল মায়ের পদে রাখি, কিছুটা ফুল পুরুত।
নিজের মধ্যে আজান হাঁকি, জাগার প্রত্যাশায়,
খেপাটে এক শিশুর সাথে- সাগরে দোল খায়।
বুকের মধ্যে বাজতে থাকে যুদ্ধে যাওয়ার ডাক,
সব ছেড়েছি—বিশ্ব থেকে তবু দখল নিপাত যাক।