দক্ষিণ আমেরিকার ক্যারিব আদিবাসী কাহিনি: প্রথম ক্যারিব

Authors

  • অডিন ইসমায়েল Author

Abstract

অঞ্চল ও লেখক পরিচিতি : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা, ব্রাজিল-এর পূর্ব কোল ঘেঁষে আটলান্টিক মহাসমুদ্রের একটি দ্বীপদেশ গায়ানা। সেখানে বাস করে আমেরিকান ইন্ডিয়ানদের প্রায় নয়টি জনগোষ্ঠী—আরাওয়াক, আরেকিউনা, আকাওয়াট, ক্যারিব, মাকুশি, পাতামোনা, ওয়াই ওয়াই, উহপিশালা, এবং ওয়ারাউ। এরাই এখানকার আদিবাসী। স্পষ্টতই এই গল্প প্ৰাক- ঔপনিবেশিকালের অরেচার বা মৌখিক সাহিত্যের অন্তর্গত। ইউরোপীয় ঔপনিবেশিকদের বিরুদ্ধে এরা বেশ জোর প্রতিরোধ গড়ে তুলেছিল। শৌর্য- বীর্যে বিখ্যাত ছিল আরাওয়াক আর ক্যারিব জনগোষ্ঠী। ইউরোপীয়রা এদের পরাজিত করে এবং প্রায় ধ্বংসই করে দেয়, তবে এদের ক্রীতদাস করে রাখতে পারেনি। ক্যারিবরা পুরো ক্যারিবীয় দ্বীপাঞ্চলে তাদের সাহস ও বীরত্বের জন্য বরাবরই ছিল সুপরিচিত। অনূদিত এই গল্পে সেই ক্যারিব গোষ্ঠীর প্রতিষ্ঠাতারই বীরত্বগাথা রচিত হয়েছে। গল্পটি অনুবাদ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সেবয়গান থেকে ১৯৯৫ সালে Artex Publishing Inc প্রকাশিত অডিন ইসমায়েলের সংগ্রহ Amerindian Legends of GUYANA থেকে। অডিন ইসমায়েল (১৯৪৮-২০১৯) মূলত একজন শিক্ষাবিদ। তিনি গায়ানা এবং বাহামা দ্বীপপুঞ্জে দীর্ঘকাল শিক্ষকতা করেন। গায়ানা এবং ক্যারিবিয়ানের শিক্ষাব্যবস্থার ওপর লেখা তাঁর নিজের দেশ এবং উত্তর আমেরিকার বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছে। গায়ানার রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা যেমন ব্যাপক তেমনি বিস্তর তাঁর প্রকাশনা । তিনি যুক্তরাষ্ট্রে গায়ানার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান ১৯৯৩ সালে এবং অরগানাইজেশন অফ আমেরিকান স্টেটস (OAS)-এ গায়ানার প্রথম স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। এবং পর বছর একই সংস্থার স্থায়ী কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হন। ক্যারিবিয়ান দেশগুলোর আদিবাসীদের মৌখিক সাহিত্যের গল্পগাথা নিয়ে ইংরেজিতে প্রকাশ করা তাঁর এক ধরনের নেশা।

Downloads

Published

2025-09-30