সম্পাদকের কথা

Authors

  • মোহাম্মদ আজম Author

DOI:

https://doi.org/10.66329/UTR.v100i101.2

Abstract

সম্পাদকের কথা
উত্তরাধিকার নবপর্যায়ে ১০০ সংখ্যার মাইলফলক অতিক্রম করল। নানা কারণে কিছু যুগ্মসংখ্যা করতে হয়েছে; তবু একে এক উল্লেখযোগ্য ঘটনাই বলতে হবে। এর মধ্যে এ পত্রিকার বেশ কিছু বিশেষ সংখ্যা সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেছে।
       উত্তরাধিকার নিজের নতুন ও পুরোনো রূপে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিতে খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। একসময় পত্রপত্রিকার সংখ্যা কম ছিল, এবং প্রকাশনা-সংস্কৃতির পরিসরও অনেক সংকীর্ণ ছিল। সে পর্যায়ে পত্রিকাটি যে ভূমিকা পালন করত, গত এক-দুই দশকে স্বাভাবিকভাবেই তা করতে পারেনি। প্রাতিষ্ঠানিক কিছু সীমাবদ্ধতাও এর আছে। কিন্তু পত্রিকা হিসেবে সামগ্রিকভাবে এর যে অবদান, তার গুরুত্ব অস্বীকার করার উপায় নেই।
      প্রাতিষ্ঠানিকতা উত্তরাধিকারের যেমন সীমাবদ্ধতা, ঠিক তেমনি শক্তিরও উৎস। এর দীর্ঘকালীন অস্তিত্ব এবং ভূমিকা-পালন আমাদের সে কথাই মনে করিয়ে দেয়। বাংলা একাডেমি যদি ওই সীমাবদ্ধতা ও সুবিধার কথা মনে রেখে পত্রিকাটির পরিকল্পনা করে, এবং লেখক-পাঠকরা যদি একই বিবেচনা থেকে আকাঙ্ক্ষা নির্ধারণ করেন, তাহলে বৃহত্তর দেশ ও জনগোষ্ঠীর জন্য পত্রিকাটি তার ভূমিকা সর্বোত্তম মাত্রায় অব্যাহত রাখতে পারবে।
       উত্তরাধিকারের পুরোনো সংখ্যাগুলো অনলাইনে যেন পড়া যায়, তার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। নতুন সংখ্যাগুলোর ক্ষেত্রে মুদ্রিত পত্রিকার পাশাপাশি অনলাইন কপি প্রকাশ ও আমরা খুব শিগগির শুরু করব। আশা করি, পত্রিকাটি এর মধ্য দিয়ে উৎপাদন ও বিপণনের নতুন স্তরে প্রবেশ করবে।
       বর্তমান সংখ্যার লেখক-পাঠক এবং সংশ্লিষ্ট সবার জন্য অনিঃশেষ শুভকামনা৷

Downloads

Published

2025-11-30

How to Cite

সম্পাদকের কথা. (2025). উত্তরাধিকার, 100(101). https://doi.org/10.66329/UTR.v100i101.2